আইপিএলে ১ হাজার রান, অনন্য ক্লাবে প্রবেশ কেকেআর ব্যাটসম্যান মর্গ্যানের

আইপিএলে ১ হাজার রান, অনন্য ক্লাবে প্রবেশ কেকেআর ব্যাটসম্যান মর্গ্যানের

আইপিএলে অনন্য নজির গড়লেন কেকেআরের ব্যাটসম্যান তথা ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। টুর্নামেন্টে রানের নিরিখে তিনি এক হাজার ক্লাবে প্রবেশ করলেন।

শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। ব্যাট করতে নেমে আইপিএলে এক হাজার রান পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক।

আইপিএলে ১ হাজার রান, অনন্য ক্লাবে প্রবেশ কেকেআর ব্যাটসম্যান মর্গ্যানের

আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে কেকেআর। সেই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ২৩ বলে ২৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ইয়ন মর্গ্যান। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। গুরুত্বপূর্ণ সময়ে কেকেআরের ওপেনার শুভমান গিলের সঙ্গে ৪৯ রানের পার্টনারশিপ হয় ইংল্যান্ড অধিনায়কের।

২০১০ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ৫৮টি ম্যাচ খেলেছেন ইয়ন মর্গ্যান। তাঁর ব্যাট থেকে এসেছে মোট ১০২১ রান। চারটি অর্ধশতরান এসেছে কেকেআর ব্যাটসম্যানের ব্যাট থেকে। আইপিএলে ইয়ন মর্গ্যানের সর্বোচ্চ স্কোর ৬৬। স্ট্রাইক রেট প্রায় ১২৪। ব্যাটিং গড় ২৩.২০।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ন মর্গ্যান। কেকেআরের জার্সিতে ৬টি ম্যাচ খেলে ১৬৭ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। ব্যাটিং স্ট্রাইক রেট ও গড় যথাক্রমে ১৩৫.৭৭ ও ৪১.৭৫। চলতি আইপিএলে মর্গ্যানের সর্বোচ্চ স্কোর ৪৪।

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে দলে নিয়েছে কেকেআর। চলতি আইপিএলে ভাল কিছু করতে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে শাহরুখ খান শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+