নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল কেকেআর

নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল কেকেআর

নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রধান স্পনসর হওয়ার ক্ষেত্রে একটি অন-লাইন গেমিং সংস্থার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করেছে কলকাতা নাইট রাইডার্স।

নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল কেকেআর

এই অনলাইন গেমিং সংস্থাটিকে নিজেদের প্রধান স্পনসর হিসেবে পাওয়ায় খুশি কেকেআর ম্যানেজমেন্ট। কেকেআর-এর মুখ্য আধিকারিক বেঙ্গি মাইসোর বলেছেন, "প্রধান স্পনসর হিসেবে কেকেআর পরিবারে ওদের আমরা স্বাগত জানাই। টি-২০ ক্রিকেটে বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে নাইট রাইডার্স।"

পঞ্চদশ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামত চলেছে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মার্চ আসন্ন আইপিএল-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, আইপিএল-এর শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই বছর। গত বছর আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাত নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস তুলেছিল ১৯২/৩ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রানে গুটিয়ে গিয়েছিল কলকাতার ইনিংস।

মোট তিন বার আইপিএল ফাইনাল খেলেছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল ওই বারই প্রথম ফাইনালে উঠে হেরেছিল। তার আগে দুই বার ফাইনালে উঠে ট্রফি নিয়েই কলকাতায় ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। দুই বার আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। গত মরসুমে দলকে ফাইনালে তুললেও নিজের চেনা ফর্মের ধারের কাছে ছিলেন না ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। এই মরসুমে প্রাক্তন অধিনায়ককে ধরে রাখেনি কেকেআর। তাঁর পরিবর্তে আসন্ন আইপিএল-এ কলকাতার ফ্রাঞ্চাইজি দলটিকে নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+