গণপিটুনির শিকার হলেন একটা সময়ে ভারতীয় দলের সদস্য এই ক্রিকেটার

ক্রিকেটার পরবিন্দর আওয়ানাকে মারধরের অভিযোগ উঠেছে নয়ডায়।

দেশের নানা প্রান্তে ক্রিকেটারদের দুর্ভোগ চলছে। খেলার জন্য নয়, হেনস্থা বা অন্য কোনও কারণে শিরোনামে উঠে আসছেন তাঁরা। প্রথমে মহম্মদ শামিকে হেনস্থা, পরে উমেশ যাদবের বাড়িতে চুরির পরে এবার ক্রিকেটার পরবিন্দর আওয়ানাকে মারধরের অভিযোগ উঠেছে নয়ডায়।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটারকে মারধর

আওয়ানা ভারতের হয়ে ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সুবাদে তিনি পরিচিত মুখ। এই আওয়ানাকেই গাড়ি থামিয়ে মারধর ও পরে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, প্র্যাকটিস সেরে বাড়ি ফিরছিলেন আওয়ানা। রাস্তায় একটি গাড়িতে পাঁচজন পুরুষ এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। বরফ কলের সামনে তারা ঝামেলায় জড়িয়ে পড়েন। তাদের তাড়া করলে তারই মধ্যে কয়েকজন আওয়ানাকে রাস্তায় গাড়ি থামিয়ে মারধর করে ও পরে গাড়ি ভাঙচুর করে।

হরিদ্বার থেকে ফিরছিলেন আওয়ানা। গ্রেটার নয়ডায় এই ঘটনা ঘটে। পাঁচ দুষ্কৃতী গ্রেটার নয়ডারই ঘাঙ্গোলা গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত এর আগেও রাস্তায় বেরিয়ে আওয়ানাকে হেনস্থা হতে হয়েছে। ২০১৪ সালে পার্কিং নিয়ে বিবাদের জেরে আওয়ানাকে এক পুলিশ ঘুষি মারেন। পরে সেই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+