মাঠে সাইক্লোন, বাইরে পার্টি বয়, গেলের মেজাজে টপ গিয়ারে পঞ্জাব
চলতি আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত শতরান করে দলকে জেতান ক্রিস গেইল। গেলের পারফরম্যান্সে খুশি তাঁর দল ম্যাচের শেষে কেক দিয়ে শুভেচ্ছা জানান গেইলকে।
বৃহস্পতিবার ক্রিস গেলের অতিমানবীয় ব্যাটিংয়ের উপর নির্ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিলামে বেস প্রাইসে তিন বারের চেষ্টায় দল পাওয়া গেইল দেখি দিয়েছেন এখনও দম আছে তাঁর ব্যাটে।
৬৩ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে শতরান করে এ দিন আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ৬টি আইপিএল সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েন তিনি। ছয় নম্বর সেঞ্চুরি পেতে গেলের লাগে ৫৮টি বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১টি চার এবং ১১টি ছয় দিয়ে।
Nothing better than to win all the home matches at Mohali 😍
Take a look at how the Kings celebrated the win yesterday.#LivePunjabiPlayPunjabi #KXIP #VIVOIPL #KingsXIPunjab pic.twitter.com/lIgmGVc02T
— Kings XI Punjab (@lionsdenkxip) April 20, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>গেইলের এই দুর্দান্ত পারফরম্যান্সে তাঁকে ম্যাচের পরে কেক উপহার দিয়ে শুভেচ্ছা জানায় কিংস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে পঞ্জাবি স্টাইলে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে ড্রেসিংরুমে ছবিও তোলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। সেই ছবি টুইটারে শেয়ার করে কিংস ইলেভেন পঞ্জাব।
Click it and Unblock the Notifications