মোহালির মাঠে প্রথম বার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব

চলতি আইপিএলে প্রথম হারের মুখে দেখল সানরাইজার্স হায়দরাবাদ। মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ রানে হার স্বীকার করতে হল কেন উইলিয়ামসনের দলকে।

চলতি আইপিএলে প্রথম হারের মুখে দেখল সানরাইজার্স হায়দরাবাদ। মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৫ রানে হার স্বীকার করতে হল কেন উইলিয়ামসনের দলকে।

মোহালির মাঠে প্রথম বার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব

এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, তা ইনিংসের শুরু থেকেই বোঝাতে থাকেন ক্রিস গেল। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন গেল। গেলের পাশাপাশি রান পান লোকেশ রাহুল(১৮), মায়াঙ্ক আগারওয়াল(১৮), করুণ নায়ার(৩১)। গত ম্যাচে রান না পাওয়া অ্যারোন ফিঞ্চ করেন অপরাজিত ১৪ রান।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, রাশিদ খান, সিদ্ধার্থ কল।
অন্যদিকে, পাঞ্জাবের দেওয়া বড় রানের টার্গেটে তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। উইলিয়ামসনের দলের সমস্যা আরও বাড়ে যখন কনুইতে চোট নিয়ে মাঠের বাইরে বেরিয়ে আসেন বিধ্বংসী ওপেনার শিখর ধবন।

এই পরিস্থিতিত দলকে নির্ভরতা দিতে আসেন অধিনায়ক উইলিয়ামসনই। ৪১ বলে ৫৪ রানের ইনিংসও খেলেন তিনি। তবে, কিউয়ি তারকার এই ইনিংস যথেষ্ট ছিল না হায়দরাবাদকে মোহালির মাটিতে জয়ের রাস্তা দেখাতে। অধিনায়ক কেনের পাশাপাশি লড়াই চালান বিগত দু'টি ম্যাচে ফর্ম হাতড়ে বেড়ানো মনীশ পাণ্ডেও। ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যায় বাংলাদেশের সাকিব আল হাসান দলকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করলেও, তা বিফলে যায়।

অপর দিকে, পঞ্জাবের হয়ে বল হাতে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন অ্যান্ড্রু টাই। দু'টি উইকেটও পান তিনি। টাইয়ের পাশাপাশি বারিন্দর সারণ এবং মুজিব উর রহমানও এদিনের ম্যচে ভাল বল করেন। কিন্তু কোনও উইকেট নিতে পারেননি তরুণ এই দুই বোলার। পঞ্জাবের হয়ে বাকি দু'টি উইকেট নেন মোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+