আইপিএলের ক্রীড়াসূচিতে পরিবর্তনের আবেদন প্রীতি জিন্টার পাঞ্জাবের

বিসিসিআইকে আইপিএল ক্রীড়াসূচিতে পরিবর্তনের আবেদন জানাল কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব মোহালি ক্রিকেট মাঠ থেকে দুটি ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে বিসিসিআইয়ের কাছে। যার জেরে প্রীতি জিন্টার দলের ফ্যানরা কিছুটা মজা মিস করতে পারেন।

আইপিএলের ক্রীড়াসূচিতে পরিবর্তনের আবেদন পাঞ্জাবের

১২ মে থেকে ৩১ মে পর্যন্ত চণ্ডীগড় বিমান বন্দর সংস্কারের কাজ হবে। ফলে এই সময় বিমানবন্দর বন্ধ রাখা হবে। এরমধ্যে মে-র ১২ তারিখ কিংস ইলেভেন বনাম কেকেআর ম্যাচ রয়েছে। অন্যদিকে ১৪ তারিখ রয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ। ফলে ক্রিকেটাররা সে সময় মোহালি পৌঁছতে পারবেন না। ফলে হয় ক্রীড়াসূচিতে বদল নয়, ভ্যেনুতে কোনও বদল করতে হবে বিসিসিআইকে।

কিংস ইলেভেন পাঞ্জাবের আধিকারিক জানিয়েছেন, 'আমরা বিসিসিআইকে এই বিষয়টি জানিয়ে সূচিতে বদলের আবেদন করেছি , যেহেতু ১৪ তারিখ থেকে চন্ডীগড় এয়ারপোর্ট ব্যবহার করা যাবে না। যদিও বোর্ড এখনও কোনও উত্তর দেয়নি। '

এর আগে এই মোহালি বিমানবন্দরে রানওয়ে বাড়ানোর কাজের জন্য ১২- ২৬ ফেব্রুয়ারি এয়ারপোর্ট বন্ধ ছিল। সংস্কারের কাজ র বাকি অংশটুকু এবার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+