ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য চমকহীন দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, সুযোগ পেলেন কারা?

ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজ খেলেই ভারতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ এখন ২-২। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচটি আজ ভারতীয় সময় গভীর রাতে। এরই মধ্যে ভারত সফরের একদিনের দল ঘোষণার পর এবার টি ২০ সিরিজের দল ঘোষণাও করে দিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলছে সেই ১৬ সদস্যেরই দল পাঠানো হচ্ছে ভারতে।

টি ২০ সিরিজের জন্য চমকহীন দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

আমেদাবাদে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার পর ভারতের বিরুদ্ধে কলকাতায় টি ২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত বৃহস্পতিবার একদিনের সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে, টি ২০ সিরিজের দলে তার মধ্যে ১১ জন ক্রিকেটারই রয়েছেন। তাঁরা হলেন কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরাণ, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেডেন ওয়ালশ জুনিয়র। এরই মধ্যে স্পষ্ট ক্রিস গেইলকে চলতি বছরের টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাইরেই রেখেছে ক্যারিবিয়ান ব্রিগেড।

টি ২০ সিরিজের জন্য চমকহীন দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

রভম্যান পাওয়েলকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০-তে খেলাতে ওডিয়ান স্মিথকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মহল। যদিও দলে কোনওরকম দ্বন্দ্বের খবরকে ভিত্তিহীন বলে দাবি করে টিম ম্যানেজমেন্ট। সেই স্মিথ ভারত সফরের দলে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকমণ্ডলীর প্রধান পদে ডেসমন্ড হেইন্স আসার পর ভারতেই প্রথম সফর করবে পোলার্ড-বাহিনী। শিমরন হেটমায়ারকে ফিটনেসজনিত কারণে ভারত সফরের দলে রাখা হয়নি। তবে তাঁকে এখনই ভবিষ্যতের পরিকল্পনা থেকে ছাঁটাইয়ের পথে হাঁটছে না ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে খেলছেন হেটমায়ার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কাঙ্ক্ষিত ফিটনেস লেভেলে না পৌঁছানো অবধি হেটমায়ারের জাতীয় দলে কামব্যাক করা যে সম্ভব নয়, সেই কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

টি ২০ সিরিজের জন্য চমকহীন দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

করোনা জয় করলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ওপেনার এভিন লুইসকেও দলে রাখা হয়নি, তবে তিনিও নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ বলে উল্লেখ করেছেন হেইন্স। বাঁহাতি সিমার ওবেদ ম্যাকয় চোট সারিয়ে উঠতে পারেননি। ডোয়েইন ব্র্যাভোর অবসরের পর যেভাবে নিজেদের মেলে ধরছেন পাওয়েল ও হোসেন তাতে সন্তুষ্ট হেইন্স। পাওয়েল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে শতরান করে টি ২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। বাঁহাতি ফিঙ্গারস্পিনার আকিল হোসেনও দ্বিতীয় টি ২০-তে দশে নেমে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে অলরাউন্ডার হিসেবে আস্থার মর্যাদা দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের টি ২০ দল- কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরাণ (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, কাইল মেয়ার্স, হেডেন ওয়ালশ জুনিয়র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+