বিরাট কোহলিকে কেন 'অ্যানিমেটেড ক্যারেকটার' বললেন কাইরন পোলার্ড?

বিরাট কোহলিকে কেন 'অ্যানিমেটেড ক্যারেকটার' বললেন কাইরন পোলার্ড?

হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। মাঠে ততধিক উত্তপ্ত বাক্য-বিনিময়ে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। খেলার মধ্যে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের নেতা কাইরন পোলার্ড। তাতে যে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যের অভাব ঘটেনি, তা কিন্তু স্পষ্ট।

বিরাট কোহলিকে কেন অ্যানিমেটেড ক্যারেকটার বললেন কাইরন পোলার্ড?

ওপেনার রোহিত শর্মা আউট হওয়ার পর বাইশ গজে আসেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে তাঁকে স্লেজ করতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোটরেল। প্রথম দিকে নড়বড়ে দেখালেও পরে মুখে ও ব্যাটে ক্য়ারিবিয়ান স্লেজিং-র জবাব দেন বিরাট। তখন ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা কেএল রাহুলকে স্লেজ করতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। তা দেখে সেদিকে এগিয়ে গিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ভারত অধিনায়কও।

বাইশ গজে পুরনো শত্রুতার হিসেবও সুদে-আসলে উশুল করে নেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাটকে আউট করে তাঁকে নোটবুক সেন্ড-অফ দিয়েছিলেন সে দেশের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস। শুক্রবারের ম্যাচে ছক্কা হাঁকিয়ে উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়েই এর জবাব দেন বিরাট কোহলি। সেসবের মধ্যেই ৫০ বলে ৯৪ রান করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি।

যদিও বাইশ গজের সেই লড়াই যে মাঠেই শেষ হয়ে গিয়েছে, তা ক্যারিবিয়ান অধিনায়কের কথাতেই স্পষ্ট। ভারতের বিরুদ্ধে হার স্বীকার করে প্রতিপক্ষ দলের অধিনায়ক বিরাট কোহলির ভূয়শী প্রশংসা করেছেন কাইরন পোলর্ড। তাঁর কথায়, বিরাট কোহলি অনেকটা 'অ্যানিমেটেড ক্যারেকটার'-এর মতো। বিরাটকে দুর্দান্ত ব্য়াটসম্যান বলে সম্মান দিলেন পোলার্ড। তাঁর কথায়, বিরাট বারবার প্রমাণ করছেন, কেন তিনি বিশ্বমানের ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+