Asia Cup 2023: এশিয়া কাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, মূল ফোকাসে রাহুলের ফিটনেস
এশিয়া কাপের আগে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। ১৮জন সদস্যের মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৫ জন। শুক্রবার আয়ারল্যান্ড থেকে ফিরে এই শিবিরে যোগ দেবেন বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং সঞ্জু স্যামসন। প্রথম দিনে মূলত ক্রিকেটারদের ফিজিক্যাল টেস্ট হয়।
শুক্রবার থেকে দুটিভাগে শিবির অনুষ্ঠিত হবে। মূলত স্কিল বেস প্র্যাক্টিস হবে এই ছয়দিনের শিবিরে। সিনিয়র ক্রি্কেটাররা যারা ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেননি তাঁরা ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং করেছেন গত দুই সপ্তাহ ধরে।

তবে এই শিবিরে মূল ফোকাসে কেএল রাহুল। কর্ণাটকী ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এনসিএ-র পক্ষ থেকে রাহুলকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। এমনকি বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্টে অংশ নেননি রাহুল। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সকলকে জানান বিরাট কোহলি।
বিরাট কোহলি বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন নিজের। প্রাক্তন ভারত ভারত অধিনায়ক লিখেছেন, 'ভয়ঙ্কর কঠিনের মধ্যে ইয়ো ইয়ো পরীক্ষা শেষ করার সুখ। ১৭.২ সম্পন্ন করলাম।'
রাহুলের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে এমসিএ। সেই ম্যাচে রাহুলকে দেখার পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়া কাপের গ্রুপ পর্বে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও আছে। একান্ত খেলতে না পারলে সঞ্জু স্যামসন দলে আসবেন।

তবে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছেন শ্রেয়স আইয়ার। পুরো ফিট হয়ে গিয়েছেন আইয়ার। অস্ত্রোপচারের পর দেশে ফের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তত্ত্বাবধানেই ছিলেন শ্রেয়স। চলছিলো রিহ্যাব। এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপের মত বড় দুই প্রতিযোগিতা রয়েছে ভারতের সামনে। ওডিআই ক্রিকেটে দলের ভরসাযোগ্য ব্যাটার শ্রেয়সকে চেয়েছিলো ভারত।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ফিট করতে তুলতে নিয়মিত পরিশ্রম করেছেন কোচ, সাপোর্ট স্টাফ, চিকিত্সনক, ফিজিও'রা। জাতীয় দলে ফিরে তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান।
আগামী ৩০ অগাস্ট কলম্বো উড়ে যাবে ভারতীয় দল। ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications