ধোনিকে নিয়ে টিপ্পনি করে ভারতীয় ফ্যানেদের তোপের মুখে পিটারসন

ধোনির নিয়ে টিপ্পনি দিতে গিয়ে ভারতীয় ফ্যানেদের তোপের মুখে পিটারসন

এক দিনে আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ক্যাপ্টেন বলেছিলেন। পরদিনই ধোনিকে নিয়ে মজা ঠাট্টা করতেই জোর ট্রোলিংয়ে মুখে কেভিন পিটারসন।

পিটারসনকে ছেড়ে কথা বলল না ধোনি অনুরাগীরা

পিটারসনকে ছেড়ে কথা বলল না ধোনি অনুরাগীরা

সেই ২০১৭ সালে অধিনায়কত্ব ছেড়েছেন। দশ মাস আগে ক্রিকেট থেকে অঘোষিত সন্ন্যাস নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সব কিছুর পরেও ধোনি ধোনিই! তাঁর প্রতি ভারতীয় ক্রিকেটভক্তদের আলাদা আবেগ রয়েছে। ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে নিয়ে মজার মন্তব্য করতেই তাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পিটারসন।

মাহিকে নিয়ে পিটারসনের মন্তব্য

সম্প্রতি ধোনিকে নিয়ে একটি ছবি পোস্ট করেন কেপি। ছবিতে কেপি ব্যাটিং করার আগে উইকেটকিপার ধোনির সঙ্গে কথা বলছেন। ছবির সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, 'হে এমএসডি, তুমি ওদিকে আমার জন্য কোনও ফিল্ডার সেট করছো না? তোমাদের বিপক্ষে রান করা সহজ।'

সহজভাবেই মজা করেই ফেঁসে গেলেন কেপি

সহজভাবেই মজা করেই ফেঁসে গেলেন কেপি

ধোনির সঙ্গে কেপির সম্পর্ক দারুণ। তাই কথাগুলো তিনি মজা করেই বলেছেন। যদিও ধোনিকে নিয়ে কোনও টিপ্পনিই যে তাঁর অগুণিত ভক্ত সহজভাবে নেয় না।খোমোখা ধোনিকে কটাক্ষ করা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের বেশ ভারী পড়ল বলা চলে। প্রিয় মাহিকে নিয়ে একটুও এদিক ওদিক মন্তব্য তাঁর ভক্তরা সহ্য করেন না। সেটাই ফের সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করল ধোনি অনুরাগীরা।

কেপিকে খোঁচায় যা লিখল ভক্তরা

প্রিয় মাহিকে কটাক্ষ করতে পাল্টা ধোনির হাতে পিটারসেনের স্টাম্পড হওয়ার একটা ছবি পোস্ট করে ফ্যানরা। সেখানে সিএসকে লিখে দেয়, মাঝে মাঝে তোমার ফিল্ডারের প্রয়োজন হয় না। ধোনি একাই তোমার জন্য যথেষ্ট! কী বলো কেপি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+