আসল দল ইংল্যান্ড আসছে! সাবধান থেকো ভারতকে বার্তা পিটারসনের

আসল দল ইংল্যান্ড আসছে! সাবধান থেকো ভারতকে বার্তা পিটারসনের

কয়েক ঘণ্টা আগেই ব্রিসবেনের গাব্বাতে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ব্রিসবেন টেস্ট জয় ও সেই সঙ্গে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে অজিঙ্ক রাহানেরা। ৩৬ রানের মহাবিপর্যয় থেকে ডনের দেশের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে ইতিহাস লিখেছে ভারত। ঐতহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ফেব্রুয়ারিতে এবার ভারতের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড।

আসল দল ইংল্যান্ড আসছে! সাবধান থেকো ভারতকে বার্তা পিটারসনের

ভারতকে সেই সিরিজ শুরুর আগেই অভিনব শুভেচ্ছা প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসনের। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ব্রিসবেন জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পিটারসন। টুইটে কেপি লেখেন, 'ভারত এই ঐতিহাসিক জয়ের মুহূর্তটা তোমরা ভালোভাবে উপভোগ করে নাও। একাধিক বাধা-বিপত্তি পেরিয়ে তোমরা এই সিরিজ জয়ে ঐতিহাসিক মুহূর্ত অর্জন করেছ। যোগ্য দল হিসেবেই তোমরা এই সিরিজ জিতলে।'

এরপরই ভারতকে শুভেচ্ছা জানানোর টুইটের দ্বিতীয় অংশে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজ কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বলে কেভিন পিটারসন জানিয়েছেন।

টুইটে কেপি বলেন 'কিন্তু আসল দল ইংল্যান্ড। কয়েক সপ্তাহ বাদেই তোমাদের ওখানে আসছে। যাদের নিজেদের ঘরের মাঠে তোমাদের হারাতে হবে। সতর্ক থাক।'

প্রসঙ্গত ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সিরিজে চার ম্যাচের টেস্ট খেলার পর, পাঁচটি টি-২০ ও ৩টি ওডিআই খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+