অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের প্রার্থনা
অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের প্রার্থনা
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর পর অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য প্রার্থনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। মানবসভ্যতার অস্তিত্বের স্বার্থে সুদূর ইংল্যান্ড থেকে পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করেছেন কেপি।

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেই বন্যায় অসমের ২৬টি জেলা জলের তলায় চলে গিয়েছে। কমপক্ষে ৮৪ জন প্রাণ হারিয়েছেন। প্রায় ৪০ লক্ষ মানুষ গৃহহারা হয়েছেন বলে অসম প্রশাসন সূত্রে খবর। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা ন্যাশনাল পার্কের ৯০ শতাংশ অংশ জলের নিচে চলে গিয়েছে। বহু বন্যপ্রাণের সলিল সমাধি হয়েছে বলে অনুমান প্রশাসনের।
গত মার্চেই অসম সফরে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যের রূপে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই স্থানকেই প্রবল বন্যায় ভাসতে দেখে মন কেঁদে উঠেছে কেপি-র। সুদূর ইংল্যান্ড থেকে অসমের প্রত্যেক মানুষের প্রাণের সুরক্ষা ও সুস্থতা কামনা করেছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের সেই অসম সফরের ছবিও সোশ্যাাল মিডিয়ায় পোস্ট করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
এর আগে করোনা ভাইরাসের আবহে অসম বন্যা নিয়ে সংবাদমাধ্যমে সেভাবে প্রচার না দেখে অবাক হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। অসমের বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করেছিলেন সুনীল। একই সঙ্গে অসমের প্রতি গোটা দেশের দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা চালান ছেত্রী। ভাইরাল হয় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট। বলেন, অসমকে সবরকম সাহায্যের জন্য তিনি তৈরি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications