ধরমশালা অতীত, মোহালিতে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার

বিরাট কোহলি-র বিয়ে নিয়ে মত্ত গোটা দেশ ,টিম ইন্ডিয়ার ফোকাসে কিন্তু সিরিজে ফেরার ভাবনা

ধরমশালায় ভারতের হতশ্রী পারফরম্যান্স চমকে দিয়েছে। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ ,তার আগে এই পরিস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে।

ধরমশালা অতীত, মোহালিতে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার

রমশালার মত মোহালিতে ঠান্ডা নেই। পাশাপাশি ম্যাচ দিন -রাত্রের খেলা হওয়ায় খেলা শুরু হবে সাড়ে এগারোটা থেকে। ফলে এই ম্যাচেও লড়াইটা বেশ কঠিন হবে। তিন ম্যাচের সিরিজে লড়াইতে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে মেন ইন ব্লুকে। লাকমলের অফস্টাম্পের বল খেলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি ছাড়া সব ক্রিকেটারই বেশ নাস্তানাবুদ হয়েছেন। রোহিত শর্মা আশা করেছেন তাঁর দল এই ম্যাচে খেলায় ফিরবে। রোহিত প্রথম একাদশ পরিবর্তনের খুব একটা পক্ষপাতী না হলেও এই ম্যাচে মিডিল অর্ডারকে গভীরতা দেওয়ার জন্য অজিঙ্ক রাহানাকে দলে ফেরানোর একটা ইঙ্গিত পাওয়া গেছে। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা যেহেতু ওপেনিংয়ে খেলবেন। সেহেতু রাহানের ওপেনিংয়ে খেলার সম্ভবনা নেই। তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার , মণীশ পান্ডেরা সেভাবে মিডল অর্ডারে জ্বলে উঠতে পারেনি।

সাত উইকেটে হারের ম্যাচে অবশ্য শুধু ব্যাটসম্যানরাই ব্যর্থ হয়েছেন তা নয় বোলাররাও সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন ভুবনেশ্বর কুমারের বলে সেই ঝাঁঝ দেখা যায়নি। অধিনায়কের চিন্তা বাড়িয়েছেন হার্দিক পান্ডিয়াও। ২০.৪ ওভারেই ম্যাচ জিতে নেওয়ায় যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবরা বল করার সুযোগও পাননি। আশা করা যায় মোহালিতে তারাও বড় ভরসা যোগাবেন। ধরমশালা ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সকলেই অবশ্য ফোকাসড নিজেদের ভুলটা শুধরে নিয়ে মোহালিতে ফের লঙ্কা বধ করতে।

ধরমশালা অতীত, মোহালিতে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার

গোটা সিরিজে যে লঙ্কার ঝাঁঝ নিয়ে ব্যঙ্গ ছাড়া কিছু হয় নি, ধরমশালার ম্যাচে তারাই হঠাৎ সিংহ হয়ে উঠেছিলেন। একের পর সিরিজ হারের পর ভালো জায়গা থাকা লঙ্কাও অবশ্য আশা দেখছে মোহালিতেও তাদের জয়রথ অব্যহত থাকবে এবং ভারত থেকে একদিনের সিরিজ জিতে দেশে ফিরবে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+