মাইখেল ফ্যান্টাসি টিপস- ৭ এপ্রিল মুম্বই এফসি বনাম চেন্নাই সুপার কিংস
আর মাত্র কয়েকটি ঘণ্টা। তারপরই আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে যাবে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে ক্রীড়া বিশ্বের ফোকাসে থাকবে টি-২০ ক্রিকেটের এই মহাযুদ্ধ। আইপিএল শুরুর দিনেই মুখোমুখি হবে মুম্বই ও চেন্নাই।
আর মাত্র কয়েকটি ঘণ্টা। তারপরই আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে যাবে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে ক্রীড়া বিশ্বের ফোকাসে থাকবে টি-২০ ক্রিকেটের এই মহাযুদ্ধ। আইপিএল শুরুর দিনেই মুখোমুখি হবে মুম্বই ও চেন্নাই।

মুম্বই গত আইপিএল-এর চ্যাম্পিয়ন। আর চেন্নাই-এর দখলে একাধিক আইপিএল সেরার ট্রফি থাকলেও ২ বছচরের নির্বাসনের পর এবার ফিরে আসছে তারা। তাই মাইখেল ফ্যান্টাসি লিগ খেলার আগে দল নির্বাচন নিয়ে কিছু জিনিস মাথায় রাখুন। সবচেয়ে আগে যেটা জেনে রাখুন। আইপিএল ফ্যান্টাসি লিগ কিন্তু শুরু হয়ে যাবে সন্ধ্যা ৭.৩০টা নাগাদ।
বেস্ট ইকোনমিক্যাল পিক- ইশান কৃষণ। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের এই উইকেট কিপার ব্যাটসম্য়ানের প্রতিভা নিয়ে আশাবাদী ক্রিকেট মহল। দ্রুত রান তুলতে ওস্তাদ ইশান। এটা তার দলের কাছে একটা বাড়তি পাওনা। সবচেয়ে বড় কথা মাত্র ৮০ লক্ষ টাকায় তাঁকে দলে পাওয়া গিয়েছে। তাই এই মুহূর্তে বেস্ট ইকনোমিক্যাল পিক বলতে হলে ইশান ১ নম্বরে।
টপ ক্যাপ্টেনস অ্যান্ড ভাইস ক্যাপ্টেন- সুরেশ রায়নার পরিচিতি মিস্টার আইপিএল নামে। এখন পর্যন্ত আইপিএল-এ তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী। গত আইপিএল-এও তিনি তাঁর দল গুজরাট লায়ন্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৪ ম্যাচে ৪০.১৮ গড় রেখে ১৪৪ স্ট্রাইক রেটে ৪৪২ রান করেছিলেন রায়না। অন্য়দিকে শ্যেন ওয়াটসন সম্পর্কে বিশাল করে বলার কিছু নেই। কারণ এই অজি ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন পেশাদারিত্ব কাকে বলে। আইপিএল ২০০৮ ও ২০১৩ সালের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাঁর মতো আর অন্য কোনও ক্রিকেটার এই নজির স্থাপন করতে পারেনি। ওয়াটসনে ওপেন থেকে শুরু করে যে কোনও স্থানে ব্যাট করতে পারেন। সেইসঙ্গে ডেথ ওভারেও বল হাতে ভয়ঙ্কর ওয়াটসন।

স্মার্ট পিক- আইপিএল-এ খুব দেরিতে কেরিয়ার শুরু করেছেন ইমরান তাহির। কিন্তু, যেভাবে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে নিয়েছেন তাতে তাহির যে কোনও দলের কাছে ট্র্য়াম্প কার্ড। তাহিরের সবচেয়ে বড় গুণ তাঁর বরফ শীতল মাথা। কিছুতেই রেগে যান না। ব্যর্থতার মাঝে সাফল্যের রাস্তা খুঁজতে থাকেন তিনি।
সচেতন অন্তর্ভূক্তি- শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় দুরন্ত বল করেছেন শার্দুল ঠাকুর। তাঁর শেষ দুটো ফ্যান্টাসি স্কোর মাইনাস ১০ এবং ১০। সুতরাং এহেন শার্দুল প্রতিপক্ষের যে কোনও ব্যাটসম্যানের কাছে ভয়ঙ্কর।
আমার সেরা একাদশ- সুরেশ রায়না(অধিনায়ক), শেন ওয়াটসন (ভাইস ক্য়াপ্টেন), ইশান কৃষণ, ইণরান তাহির, এভিন লুইস, জসপ্রীত বুমরাহ, কেএম আসিফ, প্যাট্রিক কামিন্স, কুণাল পাণ্ডিয়া, কেদার যাদব।












Click it and Unblock the Notifications