SA20: চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা, নেট দুনিয়ায় ঝড় তু‌লল সানরাইজার্সের সুন্দরী সিইও-র সেলিব্রেশন

আইপিএলে সাফল্য না পেলেও দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে সাফল্যের ধারা অব্যাহত সানরাইজার্স। এসএ২০-তে পর পর দুই বার চ্যাম্পিয়ন হল সানরাইজার্স গোষ্ঠীর দল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের ক্রিকেটারদের থেকেও চর্চায় রয়েছেন অন্য একজন। তিনি কাব্য মারান। সানরাইজার্স দলের সিইও। ইতিপূর্বে যার হাসির মুখে ছবি হি‌ল্লোল তু‌লেছিল সমাজ মাধ্যমেই কাব্যের সেলিব্রেশনের ছবিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

শনিবার কেপ টাউনের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্ধশতরান করেন টম অ্যাবেল ও ত্রিস্তান স্টাবস। জর্ডন হারমান ,অধিনায়ক এডেন মার্করামও ভালো ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ডারবানস সুপার জায়ান্টস ১৭ ওভারে মাত্র ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ৮৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সানরাইজার্স।

SA20

খেতাব জয়ের পর দলের সঙ্গে সেলিব্রেশেনে মাতেন সানরাইজার্স দলের সিইও কাব্য মারান। এর আগে আইপিএল্ নি‌লামের সময় সুন্দরী দক্ষিণী কন্যার হাসি মুখের ছবি সোশ্যাল সাইটে ঝড় তুলেছিল। চ্যাম্পিয়ন হওয়ার পর মুখে একরাশ হাসি নিয়ে কাব্য বলেন, 'আমি অত্যন্ত খুশি পর পর দুইবার চ্যাম্পিয়ন হলাম আমরা। গোটা মরশুম জুড়েই আমাদের দল ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ভালো পারফরম্যাুন্স করেছে। আমাদের দল অত্যন্ত শক্তিশালী। আমরা অত্যন্ত খুশি আজ।'

এখানেই শেষ নয়, দলের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনে মাতেন কাব্য। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সহ-মালকিন কাব্য। ভিআইপি গ্যালারি হোক বা নিলামের টেবিল, ইদানীং সব ক্যামেরার লেন্স তাঁকেই তাক করে থাকে।হায়দরাবাদের সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য। বাবার সঙ্গে মেয়েও হায়দরাবাদ সানরাইজার্স দলের মালকিন। ২০১৮ সাল থেকে কাব্য দলের সিইও হিসাবে আছেন।


গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল ২০২৪ সালের মিনি নিলামে হাসারাঙ্গাকে কম দামে দলে নেওয়ার পর কাব্যের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছিল।শ্রীলঙ্কান ক্রিকেটারকে দলে পাওয়ার পরই তাঁর হাসি মুখের ছবিটি হিট নেট দুনিয়ায়।আইপিএল ২০২৪-এর মিনি নিলামে যখন শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম নেওয়া হয়েছিল, তখন সানরাইজার্স হায়দরাবাদ দল তাঁর জন্য বিড করে এবং তাঁকে নিজেদের ক্যাম্পে তুলে নেয়। এত সহজেই কাঙ্খিত হাসারাঙ্গাকে দলে পাবে তা হয়ত আশা করতে পারেননি কাব্য। সেটাই তাঁর অবিব্যক্তিতে ধরা পরে।

চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর এমবিএ ডিগ্রি নিতে আমেরিকায় গিয়েছিলেন কাব্য। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড স্টার্ন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানে়জমেন্টের পড়াশোনা শেষে দেশে ফেরেন। তার পর পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন কাব্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+