Karun Nair: বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স, দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পাবেন করুণ নায়ার?
চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন করুণ নায়ার। এই টুর্নামেন্টে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছেন করুণ নায়ার। ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় নির্বাচক কমিটির নজরে ফের একবার বিদর্ভের এই ক্রিকেটার। চেয়ারম্যান অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নজর কেড়েছেন নায়ার। তাঁর অভিজ্ঞতা এবং প্রতিভার মাধ্যমে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন।
লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। এই প্রেক্ষাপটে ফের একবার ভেসে উঠেলন করুণ নায়ার। ২০১৭ সালে শেষ বার টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে জাতীয় দলে ব্রাত্য হয়ে যান। ঘরোয়া ক্রিকেট বা আইপিএল খেললেও সেভাবে প্রচারে নিজেকে রাখতে পারেননি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফের এববার জাতীয় দলে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিজয় হাজারে ট্রফিতে ঘরোয়া ৫০ ওভারের ফরম্যাটে, গত ৬ ইনিংসে নায়ারের করেছেন যথাক্রমে ১১২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২ রান।শেষ সাতটি ম্যাচে তাঁর রান ৬৬৪, লিস্ট এ ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন। একটি টুর্নামেন্টে পাঁচটি সেঞ্চুরি করার পর তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের পরে দ্বিতীয় ব্যাটসম্যান। এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যাটসম্যান লিস্ট এ ক্রিকেটে টানা চারটি শতরান করতে পেরেছেন, এই তালিকায় আছেন করণ নায়ারও।
এর আগে বিশ্ব রেকর্ডও করেছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একবারও আউট না হয়ে টানা ৫০০ রান করেন নায়ার।এর আগে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা ৫২৭ রান করার নজির ছিল নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন করুণ নায়ার। নায়ারের ফর্ম কিন্তু রোহিত-বিরাটের চাপ বৃদ্ধি করবে।
একটা সময় আইপিএল করুণ নায়ার ছিলেন ব্রাত্য। কিন্তু ২০২৫ সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস দল তাঁকে ৫০ লক্ষ্য টাকায় দলে নিয়েছে। ভারতীয় দলেরও সদস্য ছিলেন করুণ নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। করুণের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বিজয় হাজারে ট্রফিতে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে বিদর্ভ। ১৬ জানুয়ারি সেমিফাইনালে মহারাষ্ট্রর বিরুদ্ধে খেলবে বিদর্ভ ।












Click it and Unblock the Notifications