Cooch Behar Trophy: ব্যাট হাতে অপরাজিত ৪০৪, লারার নজির স্পর্শ করে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের তরুণ

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৪০০ রান করার কৃতিত্ব আছে একমাত্র ব্রায়ান লারার। ক্যারিবিয়ান কিংবদন্তি তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষের দিকে এই মাইলস্টোন সৃষ্টি করেছিলেন। তবে লারার সেই কৃতিত্বে এবার ভাগ বসালেন এক ভারতীয়। না, আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও। তাও কোচবিহার ট্রফির ফাইনালে।

কোচবিহার ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে কর্ণাটক এবং মুম্বই। অনূর্ধ্ব ১৯ স্তরের এই প্রতিযোগিতায় ব্যাট হাতে অনন্য কীর্তি স্থাপন করলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী। মুম্বাইয়ের বিরুদ্ধে কর্ণাটকের এই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ৪০৪ রান করেছেন যা ভারতীয় ক্রিকেটে এক নতুন নজির সৃষ্টি করেছে।

Cooch Behar Trophy

প্রখরের অপরাজিত ৪০৪ রানের ইনিংসটা সাজানো ছিল ৪৬টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। রেকর্ড সংখ্যক রান করতে কর্ণাটকের এই ক্রিকেটার খেলেছেন ৬৩৮টি বল। কর্ণাটকের হয়ে ওপেন করতে নেমেছিলেন প্রখর। শেষ পর্যন্ত তরুণ এই ব্যাটার অপাজিত থেকেই মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৮৯০ রান তুলে ডিক্লিয়ার করে। এরমধ্যে ৪০৪ রান করেন প্রখর।

প্রথম ইনিংসে ৩৮০ রানেই অল আউট হয়ে যায় মুম্বই দল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মু্ম্বই বোলারদের উপর শাসল করতে থাকেন কর্ণাটকের ব্যাটসম্যানরা। গোটা মুম্বই দল যে রান তুলেছিল তার থেকে একা ২৪ রান বেশি তুলেছে প্রখর নিজেই। এছাড়াও কর্ণাটকের হয়ে হার্শিল ধমার্নি ১৬৯ রান করেন এবং কার্তিকেয় কেপি ৭২ রানের ইনিংস খেলেন।

কর্ণাটকের দলে ছিলেন রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতও। যদিও এই ম্যাচে ব্যাট হাতে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেননি দ্রাবিড় পুত্র। ৪৬ বলে ২২ রান করেন।ম্যাচ অমীমাংসিত থাকলেও প্রথম ইনিংস লিডে কোচবিহার ট্রফি চ্যাম্পিয়ন হল কর্ণাটক।

তবে এই ম্যাচে বল হাতেও নজর কাড়ার চেষ্টা করলেন দ্রাবিড় পুত্র। ব্যাট হাতে কোচবিহার ট্রফির ম্যাচে আগেই দুরন্ত ইনিংস খেলেছিলেন দ্রাবিড় পুত্র। এবার ভাইরাল হয়েছে দ্য ওয়ালের ছেলের বোলিংয়ের ভিডিও। সমিত দ্রাবিড়ের বল করার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। চলতি কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলং করেছেন সামিত। ১০ ওভারে ৪১ রান দিয়েছিলেন তিনি, তবে কোনও উইকেট পাননি তিনি।

কোচবিহার ট্রফি, কোচবিহারের মহারাজার নামে নামকরণ করা হয়েছে, ১৯৪৫-৪৬ মরসুমে শুরু থেকেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এই ট্রফির প্রচলন শুরুহয়। প্রাথমিকভাবে ১৯৮৬-৮৭ সাল পর্যন্ত একটি স্কুল প্রতিযোগিতার অংশ ছিল, পরবর্তী কালে এটি একটি অনূর্ধ্ব১৯ ফরম্যাটে রূপান্তরিত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+