চতুর্থ টেস্টের আগেই ভারতীয় দলে প্রসিদ্ধ পেসার, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধেই কি কৃষ্ণর অভিষেক?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১। কাল থেকে ওভালে চতুর্থ টেস্ট। লিডসে ইনিংসে হারের পর ভারতের প্রথম একাদশে রদবদল হচ্ছেই। আজ যে ইঙ্গিত মিলল তাতে ইশান্ত শর্মার টেস্ট দল থেকে বাদ পড়া সময়ের অপেক্ষা। দলের সঙ্গে উমেশ যাদব থাকলেও হঠাৎই মূল দলে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের মধ্যে থেকে নেওয়া হল কলকাতা নাইট রাইডার্সে খেলা কর্নাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে।

টেস্ট দলে প্রসিদ্ধ

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুরোধ আসতেই ভারতীয় টেস্ট দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের পর এবার কৃষ্ণর টেস্ট অভিষেকও কি হবে ইংল্যান্ড সফরেই? চোটের কারণে আগের টেস্টে খেলতে পারেননি শার্দুল ঠাকুর। উমেশও রয়েছেন। তারপরও প্রসিদ্ধকে দলে নেওয়ায় ইঙ্গিত, ওভালে তাঁকে নামিয়েই ইংল্যান্ডের যাবতীয় পরিকল্পনা এলোমেলো করে দিতে পারেন বিরাট কোহলিরা।

আন্তর্জাতিক অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধেই

আন্তর্জাতিক অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধেই

গত ২৩ মার্চ পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় প্রসিদ্ধ কৃষ্ণর। সেই ম্যাচে ৮.১ ওভারে ১টি মেডেন নিয়ে ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। জেসন রয়, বেন স্টোকস, স্যাম বিলিংস ও টম কারানের উইকেট দখল করেছিলেন। এবারের আইপিএলে কেকেআরের হয়ে ৭ ম্যাচে আটটি উইকেট পেয়েছেন কৃষ্ণ। সেরা বোলিং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট।

কৃষ্ণর কেরিয়ার

কৃষ্ণর কেরিয়ার

২০১৮ সালে প্রসিদ্ধ কৃষ্ণর আইপিএল অভিষেক হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারপর থেকে ৩১ ম্যাচে ২৬টি উইকেট পেয়েছেন। আইপিএলে প্রথম বছরেই সাত ম্যাচে ১০ উইকেট তুলে নেন। তার মধ্যে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে ১১ ও ৬টি ম্যাচ খেলে তিনি চারটি করে উইকেট পান। ২৫ বছরের প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচে ৩৪টি উইকেট পেয়েছেন। একদিনের ক্রিকেটে ৫১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৮৭। টি ২০ কেরিয়ারে ৪৭ ম্যাচে ৪১টি উইকেট রয়েছে। আইপিএলের পর কোনও ম্যাচ না খেলা প্রসিদ্ধ কৃষ্ণর অভিষেক ঘটিয়ে বিরাটরা ওভালে বাজিমাতের পরিকল্পনা করছেন কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

চতুর্থ টেস্টের ভারতীয় দল

চতুর্থ টেস্টের ভারতীয় দল

প্রসিদ্ধ কৃষ্ণ দলে আসতেই তাঁর টেস্ট অভিষেক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের পর টেস্ট অভিষেকও হতে পারে ইংল্যান্ডেরই বিরুদ্ধে। ভারতীয় টেস্ট দলে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ। স্ট্যান্ডবাই প্লেয়ার- অর্জন নাগাওয়ালওয়ালা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+