করোনার জেরে চিন্নাস্বামীতে নেই বিরাট কোহলিরা! কেন্দ্রকে চিঠি কর্নাটক সরকারের

করোনার জেরে চিন্নাস্বামীতে আইপিএল নয়! কেন্দ্রকে চিঠি কর্নাটক সরকারের

ভারতে বাড়তে থাকা নোবেল করোনা ভাইরাসের প্রভাব নিয়ে উদ্বিগ্ন কর্নাটক সরকার, আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিতে কেন্দ্রকে চিঠি লিখল। উদ্ভুত পরিস্থিতিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের কোনও ম্যাচ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএস ইয়েদুরাপ্পা সরকার। অন্যদিকে, করোনা আতঙ্কের মধ্যে দেশে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই-ও।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে ২০২০ আইপিএল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমবার নামার কথা বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তাদের প্রথম প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

করোনার প্রভাব

করোনার প্রভাব

সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তির সংখ্যা প্রায় ৫০। কর্নাটকে নোবেল করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ জন।

বেঙ্গালুরুতে আইপিএল নয়

কর্নাটকের স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনার দাপটে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে চাইছে না কর্নাটক সরকার। এমনকী উদ্ভুত পরিস্থিতিতে দেশের আইপিএল বন্ধের জন্য কেন্দ্রকে চিঠিও দিয়েছে বিএস ইয়েদুরাপ্পা সরকার। তাদের কথায়, একসঙ্গে অনেক মানুষ কোনও স্থানে একত্র হলে সেখানে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সর্বাধিক। তাই তারা কোনও ঝুঁকি নিতে চাইছে না বলে জানিয়েছে কর্নাটক সরকার।

মহারাষ্ট্র সরকারের বক্তব্য

মহারাষ্ট্র সরকারের বক্তব্য

করোনার বাড়বাড়ন্তের মধ্যে দেশে আইপিএল আয়োজন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। বিষয়টি তাঁরা আলোচনা করছেন বলেও জানিয়েছেন তোপে।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

বিশ্ব জুড়ে করোনা যতটাই প্রভাব ফেলুক, ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, আইপিএল হচ্ছে নির্ধারিত সময়ে। টুর্নামেন্টে চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সবরকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন মহারাজ। বিসিসিআই সভাপতির কথায়, আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিক্যাল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+