বিজয় হাজারে : মনীশ-রাহুলের ব্য়াটে ছত্তিশগড় বধ কর্নাটকের

অধিনায়ক মনীশ পাণ্ডের সেঞ্চুরির দৌলতে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপের ম্যাচে ছত্তিশগড়কে ৭৯ রানে হারাল কর্নাটক।

অধিনায়ক মনীশ পাণ্ডের সেঞ্চুরির দৌলতে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপের ম্যাচে ছত্তিশগড়কে ৭৯ রানে হারাল কর্নাটক। দুর্দান্ত ব্যাট করলেন কর্নাটকের কেএল রাহুলও।

বিজয় হাজারে : মনীশ-রাহুলের ব্য়াটে ছত্তিশগড় বধ কর্নাটকের

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে কর্নাটককে আগে ব্যাট করতে পাঠায় ছত্তিশগড়। শুরুতেই ওপেনার দেবদূত পাডিকল ও ফার্স্ট ডাউন করুণ নায়ারকে হারায় হোম টিম। এরপর দলের অন্য ওপেনার কেএল রাহুলের সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপ হয় কর্নাটকের অধিনায়ক মনীশ পাণ্ডের। ১১৮ বলে ১৪২ রান করে অপরাজিত থাকেন পাণ্ডে। রাহুল আউট হন ৮১ রানে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে কর্নাটক।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ২০৬ রানেই গুটিয়ে যায় ছত্তিশগড়ের ইনিংস। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অমরদ্বীপ খারে। কর্নাটকের হয়ে ম্যাচে ৩টি করে উইকেট নেন এম প্রসিদ্ধ ও শ্রেয়স গোপাল। দুই উইকেট নেন রনিত মোরে। বিজয় হাজারের এলিট গ্রুপের অন্য ম্যাচে অন্ধ্রপ্রদেশকে ১৫৩ রানে হারিয়েছে সৌরাষ্ট্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+