কেন পছন্দ করেন বিরাটকে জানালেন করিনা
তাঁর শ্বশুর বাড়ির সঙ্গে ক্রিকেটের একটা বড়সড় যোগ রয়েছে, এবার নিজের প্রিয় ক্রিকেটার নিয়ে মুখ খুললেন করিনা কাপুর খান।
ক্রিকেট আর বলিউড সবসময়েই হাতে হাত ধরে চলে। তা শর্মিলা -পতৌদি হন বা ভিভ রিচার্ডস -নীনা গুপ্তা হন। ক্রিকেট আর বাইশ গজ হাতে হাত ধরে হাঁটে।

শর্মিলার পত্রূবধূও এখন মজেছেন ক্রিকেটে। তাঁর মন কেড়েছেন বিরাট কোহলি। না চমকাবেন না । বলিউড অভিনেত্রীর মুখে বিরাট বন্দনা হলেও অনুষ্কা শর্মার ভয় পাওয়ার কোনও কারণ নেই। বৃহস্পতিবার ৩৭ বছরে পা দেওয়া করিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভরপুর প্রশংসা করলেন ভারত অধিনায়কের।
দেশে জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে বিরাট কোহলি অন্যতম সেরা। এই বিরাট সম্পর্কেই করিনা বলেছেন,'বিরাটের খেলা আমার খুব ভাল লাগে। ও আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়।' শুধু এতেই থামেননি বেবো। তিনি সচিনের সঙ্গেও তুলনা করেছেন , 'বিরাটকে কি পরবর্তী সচিন বলা যায় না? যেখানে ওর জন্যই আমরা পরপর বহু ম্যাচ জিতছি।'
ক্রিকেট পরিবারের বউ করিনার ক্রিকেটের প্রতি প্রেম নতুন নয়। একসময়ে তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান আইপিএলে দল কিনতে চেয়েছিলেন।এছাড়াও সইফ আলি খানের বাবা ছিলেন বিখ্যাত অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। দেশের জার্সি গায়ে খেলেছিলেন ৪৬টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ৪০টিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। করিনা বিরাটের প্রশংসা করার পাশাপাশি নিজের ছেলেকে ক্রিকেট খেলোয়াড় বানানোর স্বপ্নও দেখছেন।












Click it and Unblock the Notifications