করণের শতরান, হিমাচল প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে বাংলা
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে ফিরল বাংলা। আজ হায়দরাবাদের জিমখানা মাঠে হিমাচল প্রদেশকে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের দল। এদিন বাংলা দলে অভিষেক হলো যুবরাজ কেসোয়ানির, তাঁর হাতে দলের ক্যাপ তুলে দেন মহম্মদ শামি।
টস জিতে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল। একান্ত সেন ৫০ বলে ৮৯ ও পুখরাজ মান ৩৬ বলে ৭৯ রান করেন।

শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩১ ও মুকেশ কুমার ৪ ওভারে ৪১ রান দিয়ে একটি করে উইকেট নেন। আকাশ দীপ ২ ওভারে ৩৫, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৪০ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৪ রান দেন, কোনও উইকেট পাননি।
জয়ের জন্য ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শতরানের পার্টনারশিপ গড়েন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। ৭.৪ ওভারে দলের ১০৫ রানের মাথায় আউট হন অভিষেক। ৭টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৬ বলে ৪১।
করণ টি২০-তে কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন এদিন। তিনি ৮টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৫০ বলে সর্বাধিক ১১৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেলেন।
অধিনায়ক অভিমন্যু ৮ বলে ৫, যুবরাজ কেসোয়ানি ১৪ বলে ১০, শাহবাজ ১ বলে ০ রানে আউট হন। সুদীপ কুমার ঘরামি ৮ বলে ১৮ ও আকাশ দীপ ৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। মৃদুল সারোচ ২টি উইকেট পান। অর্পিত গুলেরিয়া ও আকাশ বশিষ্ঠ ১টি করে উইকেট নেন।
৪ ম্যাচে বাংলার পয়েন্ট হলো ১২। এলিট গ্রুপ সি-তে বাংলা আপাতত রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বাংলা ও গুজরাতের পয়েন্ট সমান, তবে গুজরাত নেট রান রেটে (১.৯২০) বাংলার (-০.৬৫৫) চেয়ে এগিয়ে। বৃহস্পতিবার বাংলার পরবর্তী ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে। ৮ পয়েন্ট নিয়ে বাংলার নীচে রয়েছে যথাক্রমে পাঞ্জাব, হরিয়ানা, বরোদা ও পণ্ডিচেরী। হিমাচল প্রদেশ ও সার্ভিসেস দুই দলেরই পয়েন্ট চার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications