Kapil Dev: টাকা বেশি আয় করায় অহঙ্কারী! বর্তমান ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক কপিল দেব
কয়েকদিন আগেই বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের ইগো নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন সুনীল গাভাসকর। প্রাক্তন সতীর্থের পথে হেঁটে টিম ইন্ডিয়ার সদস্যদের বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্য করলেন কপিল দেব। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের নিশানায় সরাসরি বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারা। ক্রিকেটারদের সরাসরি অহংকারী বলেও উল্লেখ করেছেন কপিল।
কয়েকদিন আগেই গাভাসকর বলেছিলেন, ক্রিকেটারদের সাহায্য করতে কোনও সমস্যা নেই তাঁর। অতীতেও করেছেন তিনি। কিন্তু এই ভারতীয় দলের কেউ এগিয়ে এসে তাঁর কাছ থেকে পরামর্শ চান না। প্রাক্তন সতীর্থকে আরও এক ধাপ ছাড়িয়ে নাম না করে রোহিত-বিরাটদের নিশানা করলেন কপিল দেব।

বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'বর্তমান ক্রিকেটারদের ভালো দিক হল তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্ত নেতিবাচক দিক হল তাঁরা মনে করে সব জানে।তাঁরা অন্য কারোর থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না।'
এখানেই থেমে না থেকে কপিল আরও কড়া ভাষায় আক্রণন শানিয়েছেন। তাঁর কথায়, 'অনেক সময় টাকা এলে তারসঙ্গে অহংকারও আসে।এখানকার ক্রিকেটাররা মনে করে তাঁরা সব জানে। আমি মনে করি অনেক ক্রিকেটারেরই সাহায্য প্রয়োজন। যখন সুনীল গাভাসকরের মতো একজন রয়েছেন তখন তাঁর থেকে সাহায্য নিতে সমস্যা কোথায়। এখানেই রয়েছে ইগোর সমস্যা।'

কপিল আরও জানিয়েছেন, 'তাঁরা নিজেদের যথেষ্ট ভালো মনে করে। হয়ত তাঁরা যথেষ্টই ভালো। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে কয়েকজনের সাহায্যের প্রয়োজন আছে উন্নতির জন্য।তাই তাঁদের ভাবনা চিন্তায় বদল আনতে হবে।'
কয়েকদিন আগেই বর্তমান ভারতীয় ক্রিকেটারদের ইগো নিয়ে বোম ফাটিয়েছিলে প্রাক্তন ভারত অধিনায়ক সনীল গাভাসকর। লিটল মাস্টার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যেম লিখেছিলেন, "ভারতের কোনও ব্যাটম্যানই আমার কাছে আসেনি। রাহুল দ্রাবিড়, সচিন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটার আমার কাছে প্রায়ই আসত। নির্দিষ্ট সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, সেই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করত।'

সানি আরও লেখেন, আমার কোনও ইগো নেই। আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলতেই পারি। কিন্তু রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর-দু' জন কোচ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সংযত করাই উচিত। অতিরিক্ত তথ্য অনেক সময়ে সমস্যা তৈরি করতেই পারে।"
সানির পর কপিল, নাম না করেই কোহলি-বিরাটদের নিশানা করলেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক। যা কিন্তু নতুন বিতর্ক উস্কে দিল ভারতীয় ক্রিকেটে।












Click it and Unblock the Notifications