'বিশে'র ক্রিকেটে তাঁর বাজি এখনও ধোনি, সমালোচকদের ধুনে দিলেন কপিল পাজি
ধোনির ক্রিকেট কেরিয়ারের প্রশ্নে সোজাসাপ্টা কপিল দেবের বাউন্সার।
দু দিন আগেই কলকাতায় বিজ্ঞাপনী শ্যুটিংয়ের কাজে এসেছিলেন কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি। তখন তিনি কোনও বিতর্ক নিয়ে মুখ খোলেননি। তবে এবার খুললেন। ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন আরও এক প্রাক্তন অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি-র পাশে দাঁড়ালেন কপিল দেব।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে যায়। আর এই হারের পরই ভারতীয় দলে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে সমালোচকরা। কিন্তু এই সমালোচনা উড়িয়ে দিয়ে কপিলদেবের বিশ্বাস ,ধোনি আগামী ২০২০-র টি ২০ বিশ্বকাপেও খেলার ক্ষমতা রাখেন।
ধোনির সমালোচনা করেছিলেন ভিভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকররা। কিন্তু এরপরই ধোনির হয়ে জোরালো সওয়াল করেন দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পাশে দাঁড়ান রবি শাস্ত্রীও। তিনি তো এককদম এগিয়ে বলেই দেন ঈর্ষকাতর ব্যক্তিরা ধোনিকে নিয়ে এরকম মন্তব্য করতেই থাকেন।
তবে ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক জানিয়েছেন, ' আমি বুঝতে পারি না, মাত্র কয়েকটা খারাপ পারফরম্যান্সের পরই লোকজন কেন ধোনিকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে। এক্ষেত্রে বয়সের কোনও সম্পর্কই নেই। সচিন যখন বিশ্বকাপ জেতে তখন ওর বয়স ছিল ৩৮। তখন তো কেউ প্রশ্ন তোলেনি।'

সমালোচকরা বলেছিলেন ধোনির নিজের জায়গা ছেড়ে দেওয়া উচিত তরুণদের জন্য, তাতে কপিলের সরাসরি প্রশ্ন বদলিটা কে আছে সেই নামগুলিও বলুন।












Click it and Unblock the Notifications