পান্ডিয়া তাঁর মতো নন, কপিলের বিস্ফোরক মন্তব্যে ক্রিকেট দুনিয়া সরগরম
হার্দিক পান্ডিয়াকে কপিল দেবে-র মতো ট্যাগ দিতে আগ্রহী নন কপিল দেব। তাঁর কথায় কারোর মধ্যে চাঁর ছায়া দেখতে পাননা।
হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্রিকেট মহল সরগরম। বারেবারেই সবাই তাঁকে তুলনা করছে কপিল দেবে-র সঙ্গে। কিন্তু কপিল নারাজ হার্দিকে তুলনা হওয়াতে।

হার্দিক পান্ডিয়ার ব্যাট -বল হাতে যেরকম পারফরম্যান্স তাতে মজে ভারতীয় ক্রিকেট দুনিয়া। তাঁর এইরকম অলরাউন্ড পারফম্যান্স দেখে অনেকই তাঁকে ভবিষ্যতের কপিল দেব তকমা দিয়েছে। তবে খোদ কপিল এরকম বলতে নারাজ। তাঁর সাফ কথা তিনি এখনকার কোনও ক্রিকেটারের মধ্যে তাঁর ছায়া দেখেন না। এমনকি হার্দিক পান্ডিয়াকে পরবর্তী কপিল বলতেও নারাজ তিনি।

কপিলের সাফ কথা তাঁদের সময় ছোট শহর থেকে এসে ক্রিকেট খেলা খুবই শক্ত ছিল, এখন পরিস্থিতি অনেক বদলেছে, প্রতিভা থাকলে এখন কোথা থেকে উঠে আসছেন তা ভেবে দেখা হয় না। কপিল হার্দিকে-র প্রশংসা করেছেন । তিনি বলেছেন, 'হার্দিক দারুণ এক প্লেয়ার ওঁর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তবে ওঁকে নিজেকে ঠিক রাখতে হবে। জোরকদমে পরিশ্রম করতে হবে। ওঁর অনেক দূরের পথ যাওয়া বাকি। তবে এখনকার দিনে অনেক ক্রিকেট খেলতে হয়, তার অনেক বেশি চ্যালেঞ্জ। নিজেকে ভালো করে ফিট রাখতে হবে। ওঁকে অনেক শুভেচ্ছা জানাই। '












Click it and Unblock the Notifications