স্বার্থের সংঘাত ইস্যুতে পদত্যাগ করলেন কপিল দেব

স্বার্থের সংঘাত ইস্যুতে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি থেকে সরে দাঁড়ালেন কপিল দেব।

স্বার্থের সংঘাত ইস্যুতে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি থেকে সরে দাঁড়ালেন কপিল দেব। এই কপিল দেবের অধীনেই গত অগাস্টে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ নির্বাচিত করা হয়েছিল।

চিঠিতে কী লিখেছেন কপিল

চিঠিতে কী লিখেছেন কপিল

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে ইমেল পাঠিয়ে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির শীর্ষকর্তার পদ থেকে ইস্তাফা দেওয়ার কথা জানিয়েছেন কপিল। কিন্তু কী কারণে তিনি ক্রিকেট পরামর্শদাতা কমিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন, সেই কারণ অবশ্য উল্লেখ করেননি।

কপিলের আগে বোর্ডের কমিটি থেকে সরে এসেছেন আরও এক সদস্য

কপিলের আগে বোর্ডের কমিটি থেকে সরে এসেছেন আরও এক সদস্য

স্বার্থের সংঘাত ইস্যুতে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির আরও সদস্য পদত্যাগ করেছেন। কপিল দেবের আগে এই কমিটি থেকে পদত্যাগ করেন সান্তা রাঙ্গাস্বামী।

কীসের অভিযোগ

কীসের অভিযোগ

সম্প্রতি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হন কপিল। তাঁর তত্ত্বাবধানেই ভারতীয় দলের কোচ নির্বাচন হয়। যেখানে রবি শাস্ত্রীকে বিরাটদের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরপরই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা কপিল সহ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্যের বিরুদ্ধে স্বার্থের সংঘাত লঙ্ঘনের অভিযোগ এনে বসেছেন। বোর্ডের সংবিধান মতে, একই সঙ্গে দুই পোস্টে থাকা যায় না। সেখানেই কপিলের বিরুদ্ধে সঞ্জীব অভিযোগ এনেছেন, ক্রিকেট সংক্রান্ত একাধিক রোলে রয়েছেন কপিল। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ একদিকে তিনি ধারাভাষ্যকার, একদিকে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অন্য়দিকে আবার ভারতীয় ক্রিকেট সংস্থার সদস্য!

ফের হতে পারে ভারতীয় দলের কোচ নির্বাচন

ফের হতে পারে ভারতীয় দলের কোচ নির্বাচন

ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির(সিএসি) তিন সদস্য মধ্যে স্বার্থের সংঘাতের অভিযোগে কপিল ও সান্তা রাঙ্গাস্বামী দুই সদস্য ইতিমধ্য়েই পদত্যাগ করলেন। ফলে স্বচ্ছতার কারণে বোর্ডকে ফের নতুন করে কোচ নির্বাচন প্রক্রিয়া আয়োজন করতে হতে পারে। সেক্ষেত্রে ফের নতুন সিএসি গঠন করে ফের কোচ নির্বাচন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+