আইপিএল ২০২০-এর নায়ক বেছে নিলেন কিংবদন্তি কপিল, জেনে নিন নাম

আইপিএল ২০২০-এর নায়ক বেছে নিলেন কিংবদন্তি কপিল, জেনে নিন নাম

গত ১০ নভেম্বর শেষ হয়েছে চলতি বছরের আইপিএল। চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চম বারের জন্য খেতাব জয় করেছে নীল জার্সিধারীরা। সেই দলেরই কয়েক জন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে বিশ্ব। যদিও সে দলে পড়েন না ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। তিনি এক অন্য দলের নতুন এবং তরুণ ক্রিকেটারকে আইপিএল ২০২০-এর নায়ক বেছেছেন।

কপিলের চোখে সেরা

কপিলের চোখে সেরা

মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হলেও সানরাইজার্স হায়দরাবাদ দলের এক ক্রিকেটারের পারফরম্যান্স মনে ধরেছে কিংবদন্তি কপিল দেবের। ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন ওই দলের ফাস্ট বোলার টি নটরাজনকে আইপিএল ২০২০-এর নায়ক বেছেছেন ভারতীয় গ্রেট।

সাহসী নটরাজন

সাহসী নটরাজন

অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও টুর্নামেন্ট জুড়ে টি নটরাজন যে সাহসিকতা দেখিয়েছেন, তাকে কুর্নিশ জানিয়েছেন কপিল দেব। আইপিএল ২০২০-তে নটরাজন যেভাবে লাগাতার ইয়র্কার ডেলিভারি করে গিয়েছেন, তারও প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি। নবাগত নটরাজনের টেম্পারামেন্টকে কুর্নিশ জানিয়েছেন কপিল।

আইপিএলে নটরাজন

আইপিএলে নটরাজন

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা টি নটরাজন আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন। ১৬টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টুর্নামেন্ট জুড়ে ৬০-এরও বেশি ইয়র্কার ডেলিভারি করেছেন নটরাজন। ডেথ ওভারে রান চেক দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ মাহের এই বাঁ-হাতি ফাস্ট বোলার।

টিম ইন্ডিয়ায় নটরাজন

টিম ইন্ডিয়ায় নটরাজন

আইপিএল ২০২০-তে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেয়ে গিয়েছেন টি নটরাজন। চোটের কারণে ভারতের অস্ট্রেলিয়াগামী টি-টোয়েন্টি দল থেকে বরুণ চক্রবর্তী ছিটকে গেলে, তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন সানরাইজার্সের বাঁ-হাতি ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+