কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত! টি ২০ লিগের সংখ্যা বৃদ্ধিই বাড়াচ্ছে উদ্বেগ

ঠাসা ক্রীড়াসূচি। পছন্দের ফরম্যাটে দীর্ঘদিন খেলা এবং বিপুল আয়কে প্রাধান্য দিয়ে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। কেউ আবার একটা বা দুটো ফরম্যাটে দেশের হয়ে খেলতে মনস্থির করছেন। গুরুত্ব দিচ্ছেন বিশ্বব্যাপী বেড়ে চলা সাদা বলের টি ২০ লিগকে। সাঁড়াশি চাপে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করছে।

কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত!

আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ও একদিনের আন্তর্জাতিককে রক্ষা করতে আইসিসির আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মত তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের। টি ২০ ক্রিকেট লিগের জনপ্রিয়তা ও সংখ্যা বৃদ্ধির জেরে সবচেয়ে চাপে পড়েছে একদিনের আন্তর্জাতিক। বিশেষ করে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ ঘিরে আগ্রহ তলানিতে এসে ঠেকেছে। অনেক প্রাক্তনের অভিমত, দ্বিপাক্ষিক একদিনের সিরিজ আয়োজন না করে ত্রিদেশীয় সিরিজ বেশি করে আয়োজন করা যেতে পারে। টি ২০ কেরিয়ার দীর্ঘায়িত করতে অনেক ক্রিকেটার টেস্ট খেলতেও আগ্রহী নন।

এই বিষয়টি নিয়ে মাঝেমধ্যে আলোচনা চললেও চর্চা বেশি শুরু হয়েছে বেন স্টোকস আকস্মিকভাবে একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিয়ে বসায়। স্টোকস এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, টি ২০ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। ঠাসা ক্রীড়াসূচিই স্টোকসের অবসরের কারণ। তাতেই অনেকের শঙ্কা, ঠাসা ক্রীড়াসূচিও ৫০ ওভারের জনপ্রিয়তা তলানিতে ঠেকার অন্যতম কারণ। কপিল দেব সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, একদিনের আন্তর্জাতিক ঘিরে যে আগ্রহ কমছে তা অস্বীকারের উপায় নেই। তবে আইসিসিকেই এই ফরম্যাটকে বাঁচানোর জন্য বড় দায়িত্ব পালন করতে হবে। এটা অনেকটা ইউরোপের ফুটবলের মতো হয়ে দাঁড়িয়েছে। এক দেশ অপর দেশের বিরুদ্ধে খেলে না। বিশ্বকাপের সময় চার বছর অন্তর অনেক দল একে অপরের মুখোমুখি হয়। ক্রিকেটও কি এমন দিকে যাচ্ছে যেখানে শুধু বিশ্বকাপ হবে, আর বাকিটা সময় সকলে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াবেন?

কপিল দেব সিডনিতে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে আরও বলেন, ক্লাব ক্রিকেট কিছু ক্ষেত্রে ভালো। বিগ ব্যাশ ঠিক আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টি ২০ লিগ শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীতেও। ফলে সব দেশই যদি ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালু করতে থাকে তাহলে আন্তর্জাতিক ক্রিকেট তো সীমাবদ্ধ হয়ে যাবে বিশ্বকাপেই! সেই পরিস্থিতি এড়াতে আইসিসির পদক্ষেপ করা উচিত বলে মনে করেন কপিল। উল্লেখ্য, যা পরিস্থিতি আগামী বছরের গোড়ায় এক সঙ্গে একাধিক দেশে টি ২০ লিগ চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+