হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিস্ফোরক কপিল দেব! অশ্বিন-জাদেজার প্রশংসা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের

একটা সময় হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার হিসেবে কপিল দেবকে মনে করাচ্ছেন বলে মত প্রকাশ করতেন অনেকেই। কিন্তু সেই অবান্তর তুলনা এখন পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। হার্দিক পাণ্ডিয়াকে আর অলরাউন্ডার ভাবতেই নারাজ তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

অশ্বিন-জাদেজার প্রশংসা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের

আজ কলকাতায় আরসিজিসিতে গল্ফ টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিয়ে কপিল দেব বলেন, অলরাউন্ডার হিসেবে তিনিই বিবেচিত হন যিনি ব্যাটিং-বোলিং দুটোই করেন। হার্দিক যখন বোলিং করছেন না, তখন কেন তাঁকে অলরাউন্ডার বলা হবে? চোট সারিয়ে মাঠে ফিরে তিনি কেমন বোলিং করেন সেটা দেখার। হার্দিকের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই কপিলের। তাঁর কথায়,হার্দিক দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটার। তবে বোলিং পারফরম্যান্স নিয়ে কিছু বলা যাবে আরও বেশ কিছু ম্যাচের পরেই।

এদিন অভিষেক টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ারের প্রশংসা করে কপিল বলেন, যখন কোনও তরুণ ক্রিকেটার অভিষেকে শতরান করেন তখন বোঝা যায় সঠিক পথেই ক্রিকেট এগোচ্ছে। আমাদের আরও এমন ক্রিকেটার প্রয়োজন। চার-পাঁচ বছর শ্রেয়সকে অপেক্ষা করতে হয়েছে। সেই সুযোগ আসতেই দারুণভাবে তার সদ্ব্যবহার করেছেন শ্রেয়স।

অশ্বিন-জাদেজার প্রশংসা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের

কোচ হিসেবে রাহুল দ্রাবিড় সফল হবেন বলেও আশাবাদী কপিল। তিনি বলেন, দ্রাবিড় যেমন একদিকে ভালো মানুষ, তেমনই ভালো ক্রিকেটারও। ক্রিকেটে তিনি নিজের কেরিয়ারে যেমন সফল হয়েছেন, কোচ হিসেবে আরও বেশি সাফল্য পাবেন। ক্রিকেটে তাঁর চেয়ে ভালো কেউ করতে পারেননি। ফলে কোচ দ্রাবিড়কে নিয়ে আমি ভালো কিছুরই প্রত্যাশা করছি। তবে কোচ হিসেবে দ্রাবিড়ের বিচার অভিষেক সিরিজের নিরিখেই হওয়া উচিত নয়। দলের পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে। দল দ্রাবিড়ের কোচিংয়ে কেমন করছে, দ্রাবিড় কোচ হিসেবে কী করছেন তা তো আমরাও জানতেই পারব। তবে সব সময় ভাবনা ইতিবাচক হওয়াই বেশি জরুরি।

অশ্বিন-জাদেজার প্রশংসা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের

ভারতে প্রফেশনাল গল্ফ ট্যুরের বোর্ড সদস্য হিসেবে কপিল এদিন রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে এসেছিলেন আইসিসি আরসিজিসি ওপেন গল্ফ প্রতিযোগিতা দেখতে। তাঁর পছন্দের অলরাউন্ডার কারা, সেই প্রশ্নের উত্তরে কপিল বলেন, আমি আজকাল ক্রিকেট দেখতে যাই উপভোগ করতে। খুব বিশ্লেষণধর্মী মানসিকতা নিয়ে ক্রিকেট দেখি না, খেলাটাকে উপভোগ করাই প্রধান লক্ষ্য থাকে। তবে অশ্বিনের কথা বলব, তিনি যে সব অবদান রাখছেন তাকে কুর্নিশ জানাতেই হয়। রবীন্দ্র জাদেজাও একজন অসাধারণ ক্রিকেটার। তবে তাঁর বোলিংয়ের চেয়েও ব্যাটিং অনেক বেশি উন্নত হয়েছে। যখন তিনি কেরিয়ার শুরু করেছিলেন তখন অনেক ভালো বোলার ছিলেন জাদেজা। কিন্তু এখন তিনি অনেক ভালো ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যখনই প্রয়োজন, দলের হয়ে তিনি রান করেন। কিন্তু বোলার হিসেবে তাঁর পারফরম্যান্স ততটা চমকপ্রদ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+