Kapil Dev on Jasprit Bumrah: এবার বুমরাহকে নিয়ে বিস্ফোরক কপিল, প্রশ্ন তুললেন ক্রিকেটারদের মানসিকতা নিয়েও

ফের বিস্ফোরণ কপি‌ল দেবের। ভারতীয় দলের ক্রিকেটারদের পর এবার বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নিশানায় বোর্ড কর্তারা। ২৪ ঘণ্টা আগেই ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের সবজান্তা মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল, এবার বুমরাহকে নিয়ে নিশানা করলেন বোর্ড কর্তাদের।সঙ্গে বিশ্বকাপজয়ী প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেটারদের জাতীয় দলে খেলার মানসিকতা নিয়ে।

দীর্ঘদিন ধরেই চোটের কবলে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান পেসার। কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন এই নিয়ে এখনও সরকারি বার্তা আসেনি বোর্ডের পক্ষ থেকে।এবার বুমরাহ ইস্যুতেই বোর্ড কর্তাদের তোপ দাগলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Kapil Dev on Jasprit Bumrah

কপিল বলেছেন, "বুমরাহের কী হল? ও যদি বিশ্বকাপ(সেমিফাইনাল, ফাইনাল) খেলতে না পারে তাহলে বলব সময় নষ্ট করা হয়েছে। ঋষভ পন্থও দারুণ একজন ক্রিকেটার, কিন্তু তাঁরও একই অবস্থ। আমাদের টেস্টে ক্রিকেটে আরও উন্নতি দরকার।' এখানেই শেষ নয়, আইপিএল ইস্যুতে ক্রিকেটারেদর তীব্র সমালোচনা করেছেন কপিল।

বিশ্বকাপজয়ী অধিনায়কের ধারণা, ক্রিকেটাররা আইপিএলকে জাতীয় দলের থেকে এগিয়ে রাখেন। কপিলের কথায়, "এমনটা নয় যে আমি কখনও চোট পাইনি। কিন্তু ওরা বছরে ১০ মাস খেলছে। প্রত্যেককে নিজের যত্ন নিতে হবে। আইপিএল দারুণ বিষয়। কিন্তু আইপিএল আপনাকে নষ্ট করতেও পারে। কারণ, সামান্য চোট পেলেও আইপিএল খেলতে পারেন। অথচ ভারতের হয়ে খেলা যায় না। তখন আপনাকে বিরতি নিতেই হবে।"

বুমরাহ

এরআগে রোহিত-বিরাটদের নাম না করে ভারতীয় ক্রিকেটাদের সবজান্তা মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক মন্তব্য করেছিলেন, 'বর্তমান ক্রিকেটারদের ভালো দিক হল তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্ত নেতিবাচক দিক হল তাঁরা মনে করে সব জানে।তাঁরা অন্য কারোর থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না।'

একইসঙ্গে কপিল আরও কড়া ভাষায় আক্রণন করেন বর্তমান ক্রিকেটারদের। তাঁর কথায়, 'অনেক সময় টাকা এলে তারসঙ্গে অহংকারও আসে।এখানকার ক্রিকেটাররা মনে করে তাঁরা সব জানে। আমি মনে করি অনেক ক্রিকেটারেরই সাহায্য প্রয়োজন। যখন সুনীল গাভাসকরের মতো একজন রয়েছেন তখন তাঁর থেকে সাহায্য নিতে সমস্যা কোথায়। এখানেই রয়েছে ইগোর সমস্যা।'

বুমরাহ

উল্লেখ্য, চোট সারিয়ে অনেকটাই ফিট বুমরাহ। বর্তমানে নেটে পুরো দমে অনুশীলন ও বোলিং করছেন ভারতীয় দলের পেসার। কবে মাঠে ফিরবেন তা চূড়ান্ত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+