বিরাটের আগ্রাসন, ভিন্নমত দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক

স্টিভ ওয়ার সঙ্গে বিরাটের অধিনায়কত্ব নিয়ে একমত নন কপিল দেব। কপিল দেবের মতে বিরাট নিজের মতো করে দলের সঙ্গে যোগাযোগ করে। 

বিরাট কোহলিকে নিয়ে মজে এখন দুনিয়া। একের পর এক পারফরম্যান্স করছেন নিজে। তাঁরও দলও একের এক সিরিজ পকেটে পুড়ছে। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও টিম ইন্ডিয়ার আধিপত্য একইরকম প্রবল। কিন্তু এতেও খুঁত ধরতে ভুলছেন না কিছু ক্রিকেট ব্যক্তিত্ব।

বিরাটের আগ্রাসন, ভিন্নমত দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক

স্টিভ ওয়া -র সাম্প্রতিক মন্তব্যে বেশ বাঁকা। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি কোহলিকে দেখেছেন। প্রয়োজনের তুলনায় একটু বেশি আগ্রাসন দেখিয়েছে কোহলি।শুধু এটুকুই নয় স্টিভি আরও বলেছেন, অধিনায়ক হিসেবে এখনও গড়ে উঠছেন কোহলি। উচ্ছ্বাস ও আবেগের মতো বিষয়গুলির ওপর লাগাম টানতে কিছুটা সময় প্রয়োজন। এদিকে কোহলি নাকি দলের শান্ত সতীর্থরাও তাঁর মতো আচরণ করুন চান। এমনকি চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটারদেরও তিনি বদলাতে চান, যেটা স্বাভাবিক নয়।

এতে স্টিভের পরামর্শ ছিল কোহলিকে বুঝতে হবে যে, দলের সবাই ওর মতো খেলতে পারে না। আজিঙ্ক রাহানে চেতেশ্বর পূজারার মতো খেলোয়াড়রা খুবই শান্ত স্বভাবের। তাই কোহলির বোঝা দরকার যে, কিছু খেলোয়াড় আলাদা ধরনের হয়। কোনও কোনও সময়ে আগ্রাসনে রাশ টানতে হবে।

এদিকে বিরাট কোহলি কে নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের মতের সঙ্গে আদৌ সহমত নন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। কোহলির সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কপিল দেব বলেছেন, 'প্রত্যেকের নিজের মত জানানোর স্বাধীনতা আছে, স্টিভেরও নিজের মত রয়েছে। আমি ওটা নিয়ে মন্তব্য করতে চাই না। দলের সাফল্যের চেয়ে বড় কিছু নেই। আমাদের দেশে বেশিরভাগ নরম মানসিকতার। বিরাট অল্প কয়েকজনের মধ্যে পড়ে যারা এর থেকে অন্যরকম। সৌরভ এই পথের প্রথম পথ প্রদর্শক। তারপর ধোনি অবশ্য একদম অন্যরকমের মানুষ। ও শান্ত স্বভাবের। যে যেভাবে সাফল্য পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠে নেমে সাফল্য পাওয়া। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে বিরাট কিছুটা ঠান্ডা হবে। আর যদি নাও হয় সেটা ওর সিদ্ধান্ত। আমি ওকে অনুর্ধ্ব ১৯ সময় থেকে ওঁকে একইরকম ভাবে দেখছি। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+