স্বার্থের সংঘাতের কলঙ্ক থেকে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুক্তি

স্বার্থের সংঘাতের কলঙ্ক থেকে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুক্তি

অবশেষে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব। রবিবার এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের লোধা প্যানেল নির্ধারিত এথিক্স অফিসার ডিকে জৈন। জানিয়েছেন, কপিলের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাত অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রমাণ মেলেনি।

ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি

ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি

সুপ্রিম কোর্ট মনোনিত দেশের প্রাক্তন বিচারপতি আরএম লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ও প্রধান নির্বাচক নিয়োগের জন্য বিসিসিআই-র অধীনে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছিল। এক সময় সেই কমিটিতে ছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। তাঁদের বিরুদ্ধে স্বার্থের সংঘাত অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্গত একাধিক পদ ধরে রাখার অভিযোগ ওঠে। বাধ্য় হয়ে সিএসি সদস্যের পদ ছেড়ে দেন তাঁরা। ওই পদে বসেন ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ অংশুমান গায়েকোয়াড় ও দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার সান্থা রাঙ্গাস্বামী।

স্বার্থের সংঘাত

স্বার্থের সংঘাত

কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামীর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি, দেশের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীকে পুনরায় টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচন করে। কিন্তু এরপরেই সিএসি সদস্যদের বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ ওঠে। এর জেরে নিজ নিজ পদ থেকে ইস্তফা দেন কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামী।

এথিক্স অফিসারের শমন

এথিক্স অফিসারের শমন

গত বছরের ডিসেম্বরে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির প্রাক্তন সদস্য কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামীকে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান বিসিসিআই-র এথিক্স অফিসার ডিকে জৈন। গত ২৭ ও ২৮ ডিসেম্বর মুম্বই-তে এথিক্স অফিসারের সামনে হাজিরা দেন অংশুমান গায়েকোয়াড় ও সান্থা রাঙ্গাস্বামী। তাঁদের ক্লিনচিট দেওয়া হয়।

অনুপস্থিত ছিলেন কপিল

অনুপস্থিত ছিলেন কপিল

ব্যক্তিগত কারণে গত বছরের ডিসেম্বরে বিসিসিআই-র এথিক্স অফিসারের সামনে হাজিরা দিতে পারেননি ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব। সূত্রের খবর, রবিবার তিনি বিসিসিআই-র মুম্বই-র দফতরে হাজির হন। এদিনই তাঁকে ক্লিনচিট দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+