রোহিতের ভারতকে এ কী নামে ডাকলেন কপিল! অবসরের সিদ্ধান্ত সিনিয়রদের উপর ছাড়ছেন গাভাসকর

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পরাস্ত হয়েছে ভারত। অ্যাডিলেডে চার ওভার বাকি থাকতে ১০ উইকেটে রোহিতদের দুরমুশ করেছেন জস বাটলাররা। ২০১৪ সালে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে বিশ্বকাপের আসরে নক আউট পর্বে জয়ের মুখ দেখেনি ভারত। গতবারের মতো এবারও টি ২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্স দেখে বিরক্ত তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

রোহিতের ভারতকে এ কী নামে ডাকলেন কপিল!

২০১৩ সালে ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনও আইসিসি ইভেন্টে জিততে পারেনি ভারত। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনাল, প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এবার টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে পরাজয়। গত বছর টি ২০ বিশ্বকাপে তো সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছিল মেন ইন ব্লু। একটি টিভি শো-এ কপিল বলেন, ভারতীয় দলকে চোকার্স বলাই যায়। এটা বলায় কোনও ভল নয়। কাছে এসেও চোক করছে! যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড ফাইনালে গিয়েছে বলে মনে করেন কপিল। বোলারদের ব্যর্থতাকে পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাওয়ারপ্লে-তে ইংল্যান্ডের ব্যাটারদের চাপে রাখাটা খুবই জরুরি ছিল।

তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, সেমিফাইনালের সকাল অবধিও ভারতীয় দলের প্রশংসা করছিলেন সকলে। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করছিলেন। প্রতি ম্যাচেই উন্নতির পথ খোলা থাকে। সেমিফাইনালে হেরে যাওয়ার পরই তড়িঘড়ি কোনও পদক্ষেপ করা ঠিক নয়। বিদেশি লিগে না খেলার অভিজ্ঞতাই এই ব্যর্থতার কারণ বলে মানতে নারাজ গাভাসকর। এমনকী আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক বা কোচিং স্টাফ রাখার তত্ত্বকেও সমর্থন করেন না সানি।

গাভাসকরের কথায়, অনেক ক্রিকেটারই রয়েছেন যাঁরা সব ফরম্যাটে খেলেন। প্রতি ফরম্যাটে আলাদা অধিনায়ক ও কোচ থাকলে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবারের টি ২০ বিশ্বকাপে ব্যর্থতা রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটারের জন্য টি ২০ আন্তর্জাতিকের দরজা বন্ধ করে দিল কিনা সেই প্রশ্নও রাখা হয়েছিল গাভাসকরের কাছে। তিনি বলেন, সকলেই ভালো মানের প্লেয়ার। যদি তাঁরা মনে করেন যে, তাঁদের সাফল্যলাভের খিদে রয়েছে, এই ফরম্যাটে খেলতে তাঁরা আগ্রহী, তাহলে খেলা চালিয়েই যেতে পারেন। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা তাই সিনিয়রদের উপরেই ছেড়ে দেওয়া প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+