Champions Trophy: ব্যক্তিগত পারফরম্যান্স শুধু নয়! ট্রফি জেতার জন্য টিম ইন্ডিয়াকে কী পরামর্শ দিলেন কপিল দেব?
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির ওডিআই ফরম্যাটের মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী কালই(শনিবার ১৫ ফেব্রুয়ারি) ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে ভারতীয় দলকে পরামর্শ দিলেন কপিল দেব।
একটি গল্ফ ইভেন্টে অংশ নিতে শুক্রবার কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। এই ইভেন্টের ফাঁকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুললেন কপিল দেব। তিনি ভারতীয় দলকে মনে করিয়ে দিয়েছেন এই ধরনের বড় টুর্নামেন্ট জিততে হলে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের উপরে নির্ভর করে থাকলেই চলবে না একই সঙ্গে দলগতভাবেও পারফরম্যান্স করতে হবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্ট জেতা যাবে।

কপিল দেব সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারতীয় দলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তবে ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মত ইভেন্ট জিততে চায় তাহলে অবশ্যই তাদের দলগতভাবে পারফরম্যান্স করতে হবে এখানে একজন বা দুজনের ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট যেটা যাবে না। তিনি আরও বলেন, এটা টেনিস বা গল্ফ নয় এটা ক্রিকেট এখানে দলগতভাবে পারফরম্যান্স করতে হয়, আমি এটাই বলব নিজেদের সেরাটা দাও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। অবশেষেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকেই গিয়েছেন বুমরাহ। এর পাশাপাশি বুমরাহের ভূয়সী তারিফ করেও হতাশ কপিল দেব বলেন, বুমরাহর মতো বোলার খেলতে না পারাটা অত্যন্ত হতাশার। আমি আশা করি খুব তাড়াতাড়ি চোট সারিয়ে ফিরবেন । যে নেই তাঁকে নিয়ে তো ভেবে লাভ নেই, আমাদের ভালো খেলতে হবে।
বুমরাহের বিকল্প হিসাবে হর্ষিত রানা দলে এসেছে। নন ট্রাভেলিং পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে যাবেন। কিন্তু বুমরাহ সব সময়ই ভারতীয় দলে একজন ম্যাচ উইনার। ফলে তাঁর না থাকাটা দলের জন্য বিরাট ধাক্কা।
উল্লেখ্য কয়েক সপ্তাহ আগেই কপিল ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সম্প্রতি দল ভালো খেললেও তাদের খানিকটা ছন্নছাড়া দেখাচ্ছে। আসলে অধিনায়ক ভালো ফর্মে না থাকলে গোটা দলই সমস্যায় পড়ে, সেটাই ভারতীয় দলের ক্ষেত্রে হয়েছে। আসলে দল ভালো খেললে সবাই তারিফ করবে আর খারাপ খেললেই সমালো়চনা শুরু হবে।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications