Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kane Williamson: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান উইলিয়ামসনের, স্পর্শ করলেন ব্র্যাডম্যান-বিরাটের কীর্তি

Kane Williamson: সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখল কেন উইলিয়ামসনের শতরান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ৮ উইকটে ২৬৬ রান তুলেছে।

এখনও কিউয়িরা পিছিয়ে রয়েছে ৪৪ রানে। বাংলাদেশের স্পিনাররা দাপট দেখাতে শুরু করেছেন। তারই মধ্যে দুরন্ত শতরান উইলিয়ামসনের।

Kane Williamson: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান উইলিয়ামসনের

১৮৯ বলে ১১টি চারের সাহায্যে উইলিয়ামসন শতরান পূর্ণ করেন। উইলিয়ামসন ব্যাট করতে নেমেছিলেন তিনে। তাইজুল ইসলামের বলে বোল্ড হন। ২০৫ বলে ১০৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে। ৪৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল কিউয়িরা। ৯৮ রানে তৃতীয়, ১৬৪ রানে চতুর্থ ও ১৭৫ রানে পঞ্চম উইকেট পড়েছিল।

উইলিয়ামসন যখন নামেন তখন টিম সাউদির দলের স্কোর ১২.৫ ওভারে ১ উইকেটে ৩৬। উইলিয়ামসন আউট হন ৮০.৫ ওভারে দলের ২৬২ রানে। এটি উইলিয়ামসনের কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান। বিরাট কোহলির ১১১ টেস্টে ১৮৭ ইনিংসে রয়েছে ২৯টি শতরান। ডন ব্র্যাডম্যানের ৫২টি টেস্টে ৮০ ইনিংসে রয়েছে সমসংখ্যক শতরান। উইলিয়ামসনের এটি ৯৫তম টেস্ট, ১৬৫তম ইনিংস।

টেস্টে সর্বাধিক ৫১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। জাক কালিস ৪৫টি, রিকি পন্টিং ৪১টি, কুমার সঙ্গকারা ৩৮টি ও রাহুল দ্রাবিড় ৩৬টি টেস্ট শতরানের সৌজন্যে টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন। ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের ৩৪টি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে।

অ্যালাস্টেয়ার কুক ৩৩টি শতরান করেছেন। স্টিভ স্মিথ ও স্টিভ ওয়ার রয়েছে ৩২টি করে টেস্ট শতরান। ম্যাথু হেডেন, জো রুট ও শিবনারায়ণ চন্দ্রপলের রয়েছে ৩০টি করে টেস্ট শতরান। বিরাট ও ব্র্যাডম্যানকে ছোঁয়ার পর এবার ৩০তম শতরান করে নিজেকে এলিট লিস্টে আরও উপরে তুলে নিয়ে যেতে চাইবেন উইলিয়ামসন।

২৯তম শতরান হাঁকিয়ে মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার ২৮টি টেস্ট সেঞ্চুরির নজির টপকালেন নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক। চলতি বছরে উইলিয়ামসনের এটি চতুর্থ টেস্ট শতরান। টানা তিন ইনিংসে শতরান করলেন। এর আগে মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে অপরাজিত ১২১ ও ওয়েলিংটনে ২১৫ করেছিলেন। তারপর এদিনের শতরান। ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসন ১৩২ রান করেন।

সিলেট টেস্টে বাংলাদেশের সর্বাধিক স্কোর ওপেনার মাহমুদুল হাসান জয়ের (১৬৬ বলে ৮৬)। চার উইকেট নেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ৪১ ও ড্যারিল মিচেল ৪১ রান করেছেন। তাইজুল ইসলাম ৮৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+