সাউদাম্পটনে বন্ধু বিরাটের সঙ্গে ঠান্ডা মাথায় টস করবেন চাপমুক্ত উইলিয়ামসন, প্রতিপক্ষকে সমীহ

সাউদাম্পটনে বন্ধু বিরাটের সঙ্গে ঠান্ডা মাথায় টস করবেন চাপমুক্ত উইলিয়ামসন, প্রতিপক্ষকে সমীহ

মিস্টার জেন্টলম্যান কেন উইলিয়ামসনকে পরম বন্ধু বলেই মনে করেন বিরাট কোহলি। যদিও ক্রিকেট মাঠে একে অপরের বিরুদ্ধে সব হিসেব উল্টে ফেলার জন্য মুখিয়ে থাকেন দুই তারকা। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট ও কেনের যুদ্ধ দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। শেষ হাসি কে হাসবেন, সে তো সময় বলবে। তার এই হাই-ভোল্টেজ মোকাবিলার জন্য নিজের ও দলের বাকি সদস্যদের ওপর তিনি বাড়তি চাপ প্রয়োগ করতে চান না বলেই জানিয়েছেন উইলিয়ামসন। একই সঙ্গে তাঁর গলা থেকে প্রতিপক্ষের প্রতি সমীহও ঝরে পড়েছে।

টস করবেন ঠান্ডা মাথায়

টস করবেন ঠান্ডা মাথায়

আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। চাপমুক্ত হয়েই তিনি এই ম্যাচে নামবেন বলে জানিয়েছেন কেন উইলিয়ামসন। টিম ইন্ডিয়ার আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তিনি ঠান্ডা মাথাতেই টস করতে নামবেন বলে জানিয়েছেন কিউয়ি অধিনায়ক। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফর্ম্যাটে বিরাটের বিরুদ্ধে তিনি ক্রিকেট খেলছেন। তাঁরা একে অপরের শক্তি এবং দুর্বলতা ভালভাবে চেনেন বলেও জানিয়েছেন কেন। ফলে এ লড়াই আকর্ষণীয় হবে বলে বিশ্বাস করেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

প্রতিপক্ষকে সমীহ

প্রতিপক্ষকে সমীহ

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে টিম ইন্ডিয়া। ব্যাটিং বিভাগ তো বটেই, বোলিং বিভাগের দক্ষতায় ভারতের পক্ষে এই সাফল্য হাসিল করা সম্ভব হয়েছে বলে মনে করেন কেন উইলিয়ামসন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা সম্বৃদ্ধ টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ফলে অতিরিক্ত চাপ না নিয়েও প্রতিপক্ষকে সমীহ করেই তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন বলে জানিয়েছেন কেন উইলিয়ামসন।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল

২০১৯ বিশ্বকাপের ফাইনাল

ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে হোম টিমের বিরুদ্ধে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। সুপার ওভারে ওই ম্যাচ হেরে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই হারের প্রভাব টেস্টের বিশ্বকাপ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পড়বে না বলেই মনে করেন কেন উইলিয়ামসন। ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ড ক্রিকেট দল সম্পূর্ণ অন্য মানসিকতা নিয়ে নামবে বলেও জানিয়েছেন অধিনায়ক।

ইংল্যান্ডের সঙ্গে ড্র

ইংল্যান্ডের সঙ্গে ড্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট খেলছে নিউজিল্যান্ড। লর্ডসে হওয়া দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছে। কিউয়ি শিবিরের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেই দ্বিশতরান করা ওপেনার ডেভন কনওয়ে লর্ডসে ইতিহাস রচনা করেছেন। ফর্মে রয়েছেন টিম সাউদি, কাইল জেমিসনের মতো কিউয়ি তারকারাও। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যে ভারতকে বিস্তর কাঠখড় পোড়াতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+