পুরনো চোটেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের বাইরে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন, পরিবর্ত কে?
পুরনো চোটেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের বাইরে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন, পরিবর্ত কে?
কনুইয়ের চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন কেন উইলিয়ামসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অধিনায়ককে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। কেনের পরিবর্তে আগামী টেস্ট কিউয়ি শিবিরকে কে নেতৃত্ব দেবেন, তাও ঘোষণা করা হয়েছে।

একই চোটে ভুগছেন কেন
কনুইয়ের একই চোটে দীর্ঘদিন ধরে ভুগছেন কেন উইলিয়ামসন। চলতি বছরের শুরুতে এই চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অনুপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। একই কারণে চলতি বছরের আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিও খেলতে পারেননি উইলিয়ামসন। যন্ত্রণা সামলেই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্ট ব্যাটিং করেছিলেন কিউয়ি অধিনায়ক। তাতে ফল হিতে বিপরীত হওয়ায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে উইলিয়ামসনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজল্যান্ড টিম ম্যানেজমেন্ট। জানানো হয়েছে, কেন চোটগ্রস্ত কনুইয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। খানিক বিশ্রাম নিলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অধিনায়ক চনমনে হয়ে উঠবেন বলে মনে করেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্রে স্টিড।

কেনের পরিবর্তে অধিনায়ক লাথাম
কেন উইলিয়ামসনের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। বুধবার দলের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই গুরু দায়িত্ব দক্ষ হাতেই সামলেছিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কেন উইলিয়ামসনের পরিবর্তে কিউয়ি শিবিরে উইল ইয়ং-কে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
এজবাস্টনে ইংল্যান্ড ও নিজল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ জুন থেকে শুরু হবে মোকাবিলা। ১৪ জুন পর্যন্ত ম্যাচ চলার কথা। এই ম্যাচ যে দল জিতবে, তারা দুই টেস্টের সিরিজেও কব্জা করবে।

প্রথম টেস্ট ড্র
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্ট লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। অভিষেকেই দ্বিশতরান করে লর্ডসে ইতিহাস রচনা করেছিলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। শতরান করেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নাস। দুর্দান্ত পারফরম্যান্স করেন নিউজিল্যান্ডের টিম সাউদি, কাইল জেমিসন ও ইংল্যান্ডের অলি রবিনসন।












Click it and Unblock the Notifications