IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে হারলেও দলের উন্নত পারফরম্যান্সে খুশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন

লখনউয়ের বিরুদ্ধে হারলেও দলের উন্নত পারফরম্যান্সে খুশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন

চলতি আইপিএল-এ এখনও জয় অধরা সানরাইজার্স হায়দরাবাদের। দুই ম্যাচ খেলে দু'টিতেই হারের সম্মুখীন হয়েছে অরেঞ্জ আর্মি। সোমবার কে এল রাহুলের লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে ১২ রানে পরাজিত হয়েছে হায়দরাবাদ।

IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে হারলেও দলের উন্নত পারফরম্যান্সে খুশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে সমর্থ হয় সানরাইজার্স। নিকোলাস পুরান (৩৪) এবং রাহুল ত্রিপাঠী (৪৪) হায়দরাবাদের কোও ব্যাটসম্যান-ই এই ম্যাচে দাঁড়াতে পারেননি। কেন উইলিয়ামসনের দলের ভিত নাড়িয়ে দেওয়ার কাজটি এ দিন করেন আভেষ খান। ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন এই তরুণ ভারতীয় পেসার।

লখনউ-এর বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলি করে শুরুটা ভাল করেছিল কেন উইলিয়ামসেনর দল। পাঁচ ওভারের মধ্যে ২৭ রানে লখনউয়ের তিনটি উইকেট তুলে নিয়েছিল অরেঞ্জ আর্মির বোলাররা। কিন্তু সেই ধারাবাহিকতা বজার রাখতে না পারার ফলে বড় রানের টার্গেট সেট করে প্রতিপক্ষ। তবে, দলের সমালোচনা না করে দক্ষ নেতার মতো ম্যাচের শেষে নিজের বক্তব্য রেখেছেন এই কিংবদন্তি। উইলিয়ামসন জানিয়েছেন, দলের খেলায় তিনি খুশি কিন্তু প্রতিপক্ষের সঙ্গে এই ছোট ছোট পার্থক্যগুলি কাটিয়ে উঠতে হবে তাঁদের। তিনি এ-ও জানিয়েছেন রাজস্থান রয়্যালস ম্যাচের থেকে লখনউ-এর বিরুদ্ধে অনেক ভাল পারফরম্যান্স উপহার দিয়েছে দল।

IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে হারলেও দলের উন্নত পারফরম্যান্সে খুশি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন

ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থার সাক্ষাৎকারে কেন উইলিয়ামসন বলেছেন, "গত ম্যাচের থেকে অনেক ভাল পারফর্ম করেছি আমরা। পাওয়ার প্লে-তে আমরা ভাল বোলিং করেছিলাম, যার ফলে তিনটি উইকেট পাই। শুধু আমরা যদি ওই পার্টনারশিপ (দীপক হুডা-কে এল রাহুল) ভাঙতে পারতাম তবে দীপক হুডা এবং কে এল রাহুলের প্রশংসা করতেই হবে। ওদের ১৭০ রানে পৌঁছতে ওই পার্টনারশিপই সাহায্য করেছে। কিছু সময়ে মনে হয়েছিল এই ম্যাচ জিতেই ফিরব আমরা কিন্তু আমাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না।"

কেন বিশ্বাস করেন যদি তাঁরা একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারতেন তা হলে এই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়েই ফিরত দল। তাঁর কথায়, "পিচ ভাল ছিল। আমরা যদি কিছু ভাল পার্টনারশিপ গড়তে পারতাম তা হলে ম্যাচ থেকে ভাল কিছু আমা করা যেত।" সানরাইজার্স হায়দরাবাদ পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই নিজেদের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+