Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kamran Ghulam: বাবরের জন্মদিন বড্ড তেঁতো করলেন কামরান, প্রাক্তন পাক অধিনায়কের জায়গায় এসে টেস্ট অভিষেকেই শতরান

Kamran Ghulam: বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হার। তারপর ইংল্যান্ডের কাছে লজ্জার পরাজয় প্রথম টেস্টে। যার জেরে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের ছেঁটে ফেলেছে পাকিস্তান।

আজ থেকে মুলতানে দ্বিতীয় টেস্ট শুরু হলো। এদিনই আবার বাবর আজমের জন্মদিন। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া কামরান গুলাম (Kamran Ghulam) বাবরের বার্থ-ডে-কে আরও তিক্ত করে দিলেন। বলা ভালো, মোক্ষম খোঁচায় চিন্তায় পড়লেন বাবর।

Kamran Ghulam

বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে। সেটা সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড না বললেও সকলেই বুঝতে পারছেন খারাপ ফর্মের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে, বাদ নয়, বাবর আজমকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে যা-ই হোক কামরানের কামড়ে বাবরের যন্ত্রণাই বাড়ল জন্মদিনে।

পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে শুরুটা ভালো হয়নি। ১৫ রানে প্রথম ও ১৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে। আবদুল্লা শফিক ৭ ও অধিনায়ক শান মাসুদ তিন রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাইম আয়ুব ও চারে নামা কামরান গুলাম ১৪৯ রান যোগ করেন।

আয়ুব ৭৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সাউদ সাকিল চার রানের বেশি করতে পারেননি। দিনের শেষে পাকিস্তানের স্কোর ৯০ ওভারে ৫ উইকেটে ২৫৯। মহম্মদ রিজওয়ান ৩৭ ও আঘা সলমন ৫ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের ইনিংসে এদিনের উজ্জ্বলতম ক্রিকেটার হলেন কামরান গুলাম।

কামরান গুলাম অভিষেক টেস্টেই দায়িত্বশীল শতরান হাঁকালেন। ফলে আরও চাপে পড়ে গেলেন বাবর আজম। ২৯ বছরের কামরান ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২২৪ বলে ১১৮ রান করেন। শতরান পূর্ণ করেন ১৯২ বলে। জ্যাক লিচ ২টি, ম্যাথু পটস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির একটি করে উইকেট নিয়েছেন।

কামরান গুলাম খাইবার পাখতুনখোয়ার আপার ডিরের বাসিন্দা। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অর্থোডক্স বোলিং করে থাকেন। অলরাউন্ডার কামরান ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩৭৭ রান করেছেন। বল হাতে ২৮টি উইকেটও রয়েছে। ৫০ ওভার ও ২০ ওভারের ক্রিকেটে তাঁর রান যথাক্রমে ৩৩৪৪ ও ১৫১০। এই দুই ফরম্যাটে তাঁর যথাক্রমে ৬৮ ও ৩২টি উইকেট রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+