Kagiso Rabada: টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ, মীরপুরে অনন্য রেকর্ড গড়লেন রাবাদা
মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার প্রথম দিনেই বল হাতে অনন্য রেকর্ড গড়লেন কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকান এই পেসার টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। ষষ্ঠ প্রোটিয়া বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন কাগিসো রাবাদা। তবে অন্য একটি কারণে কাগিসো রাবাদার ৩০০ উইকেটের মাইলফলকটি অনন্য হয়েই থাকল।
রাবাদা টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট নিলেন। পাকিস্তান প্রাক্তন পেসার ওয়াকার ইউনিসকে ছাপিয়ে রাবাদই এখন টেস্টে বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেটশিকারি বোলার। ওয়াকারের টেস্টে ৩০০ উইকেট নেওয়ার জন্য করেছিলেন ১২৬০২ বল, রাবাদার করলেন১১৮১৭ বল। অর্থ্যাত ৭৮৫টি বল কম করেই টেস্টে ৩০০ উইকেটশিকারী হলেন প্রোটিয়া পেসার।

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তির গড়লেন। প্রোটিয়া বোলারদের মধ্যে টেস্টে সর্বাধিক উইকেট নিয়েছেন ডেল স্টেইন (৪৩৯) শন পোলক(৪২১), এনতিনি(৩৯০), ডোনাল্ডো ৩৩০, মরকেল (৩০৯)। এবার ৩০০ উইকেটের তালিকায় প্রবেশ করলেন রাবাদাও।রাবাদার ৩০০তম শিকার হলেন বাংলাদেশের ব্যাটার মুশফিক। এরপর লিটন দাসকেও আউট করেন প্রোটিয়া পেসার।
শাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের আবহেই শুরু হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। ঘরের মাঠে এই সিরিজ খেলেই টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন শাকিব। কিন্তু তাঁকে দলে সুযোগ দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications