কী পেপ-টক দিয়েছিলেন কপিল দেব, জানালেন ‘৮৩’-এর পরিচালাক

কী পেপ-টক দিয়েছিলেন কপিল দেব, জানালেন ‘৮৩’-এর পরিচালাক

কোভিড অতিমারির চোখরাঙানির এড়িয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছে '৮৩'। রূপোলি পর্দায় ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস দেখার জন্য অধীর আগ্রহে থাকা ক্রিকেটপ্রেমী ভারতীয়রা এই ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কবীর খানের হাত ধরে সিনেমার পর্দায় ফুটে এই সাফল্যের নেপথ্যে বিভিন্ন অজানা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ।

কী পেপ-টক দিয়েছিলেন কপিল দেব, জানালেন ‘৮৩’-এর পরিচালাক

নিজের ছবির প্রসঙ্গে আলোচনায় কবীর খান জানিয়েছেন, কী ভাবে তাঁকে এই ছবি থিয়েটারে রিলিজ করার জন্য তাঁকে অনুপ্রাণিত করেছিলেন কপিল দেব। সেই সময়ে বিভিন্ন রাজ্যে ফের নতুন নতুন নিয়ম লাঘু করছিল, এতে প্রত্যক্ষ প্রভাব পড়ত ছবির উপর।

একটি সাক্ষাৎকারে কবীর জানিয়েছেন, প্রতিদিনের বিধিনিষেধের কারণে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তবুও কখনও সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবি রিলিজের কথা তিনি ভাবেননি। তিনি ঠিক করেছিলেন ৮৩ বড় পর্দাতেই চলবে। তাতে দু'টো হলে যদি সেটা চলে তাও চলবে। তাঁর কথায়, "প্রতিদিন ঘুম থেকে উঠে যখন আপনি দেখছেন একটা একটা করে রাজ্যগুলি সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে. থিয়েটার বন্ধ করা হচ্ছে, নাইট কার্ফু চালু করা হচ্ছে, তখন নিঃসন্দেহে হতাশা লাগে। কিন্তু কখনই আমি ভেঙে পড়িনি, সারা দিন ধরে বিভিন্ন মানুষের থেকে আসা ম্যাসেজগুলো পড়েছি। চতুর্থ দিন যখন পুরো দিল্লিতে লক ডাউন হয়ে গেল তখন কপিল স্যার আমায় বলেছিলেন, 'তুমি তোমার বিশ্বকাপ পেয়ে গিয়েছ কবীর। যে ছবিটা তুমি তৈরি করেছ সেটাই তোমার বিশ্বকাপ। আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমরা টাকা পাইনি, আমরা সম্মান পেয়েছিলাম এবং সেই সম্মান পেয়েছিলাম বলেই আজ তুমি আমাদের উপর এই ছবি বানিয়েছো।"

৮৩-এর পরিচালক এও জানিয়েছে, তাঁর উদ্দেশ্যে কপিল বলেছিলেন, "টাকার কথা ভুলে যাও এবং এর ফলে তোমার দিকে আসা ইতিবাচক বিষয়গুলোর দিকে ফোকাস করো।" ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ'কে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল দেবের নেতৃত্বে নতুন ভোরের সূচনা হয়েছিল ভারতীয় ক্রিকেটে। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রনবীর সিং। রনবীর ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাডুকন, পঙ্কজ ত্রিপাঠী'র মতো প্রথম সারির অভিনেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+