বিরাট কোহলিদের পরবর্তী কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার!
নয়াদিল্লি, ১৮ মে : কে হবেন বিরাট কোহলিদের পরবর্তী কোচ? এটা আপাতত সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় ক্রিকেটে।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হতে চলেছেন বলে কিছুদিন আগে জল্পনা তৈরি হয়। সেই জল্পনায় আপাতত দাঁড়ি পড়েছে। এবার সেই তালিকায় হঠাৎ করেই যোগ হয়েছে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের নাম।

স্টিভ ওয়ার বিশ্বজয়ী দলের সদস্য ল্যাঙ্গার এর আগে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। এছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বও পালন করেন তিনি।
ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, জাস্টিন ল্যাঙ্গারের নাম হঠাৎ করেই আলোচিত হয়েছে বোর্ডে। যদিও এখনও সরকারিভাবে কোচ চেয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি বিসিসিআই। ল্যাঙ্গার ছাড়াও জিম্বাবোয়ের প্রাক্তন খেলোয়াড় তথা ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামও ভেসে উঠেছে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএল শেষ হওয়ার পর আগামী সপ্তাহে ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ ইস্যুতে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুর আলোচনায় বসবেন।
bcci sourav ganguly jagmohan dalmiya australia ipl 8 বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় জগমোহন ডালমিয়া অস্ট্রেলিয়া আইপিএল ৮
Read in English: Justin Langer to be India's new coach?












Click it and Unblock the Notifications