'হৃদয় বার করে নিয়েছে বিসিসিআই,' তোপ দাগলেন বিচারপতি আর এম লোধা
বিসিসিআই তাঁর প্রস্তাবিত পরিবর্তনের সর্বনাশ করেছে, তোপ দাগলেন বিচারপতি আ
ভীষণ চটেছেন আর এম লোধা। লোধা পরিবর্তেনর বেশ কিছু প্রস্তাব পুরোপুরি না মানার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল বিসিসিআই। দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের প্রস্তাবে সম্মতি দেয়। এতেই বেজায় অখুশি বিচারপতি আর এম লোধা।

আর এম লোধা বলছেন, 'আমি মর্মাহত যে বিসিসিআই আমার প্রস্তাবিত প্রধান পরিবর্তন গুলিকেই খারিজ করে দিয়েছে। এই পরিবর্তনের মধ্যে থেকে হৃদয়, কিডনি, ফুসফুস সব বের করে নেওয়া হয়েছে। নতুন কমিটি যে প্রস্তাবটি বানিয়েছে তাতে আমার প্রস্তাব করা পরিবর্তনের আর কোনও অস্তিত্বই নেই। আমি জানি না কী হচ্ছে।'

আরও জোরালো সওয়াল করেছেন তিনি। সুপ্রিম কোর্ট যেখানে শুরুতেই সব পরিবর্তন মানার নির্দেশ বোর্ডকে দিয়েছিল , সেখানে এখনও সেগুলো বোর্ড কার্যকারী কী করে না করে তা নিয়ে ক্ষুব্ধ তিনি। তবে লোধা আশাবাদী দেশের সর্বোচ্চ আদালত ফের একবার নিজেদের রায় দিয়ে বোর্ডের নতুন রিফর্মের প্রস্তাবগুলি খারিজ করে লোধা রিপোর্টই কার্যকারী রাখবে। তিনি এছাড়াও জানিয়েছেন তাঁর দায়িত্ব ছিল বিসিসিআইয়ের রিফর্মের প্রস্তাবগুলি তৈরি করা। সেটা কী ভাবে কার্যকর হবে তা দেখা তাঁর দায়িত্ব নয়।












Click it and Unblock the Notifications