বিশ্ব টেস্ট ফাইনাল ম্যাচের আগে কোহলির বিরাট প্রশংসায় হ্যাজেলউড

দুয়ারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মেগা ম্যাচের আগে শুরু অজিদের বিখ্যাত মাইন্ড গেম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসাই শোনা গেল এবার অজি পেসার জশ হ্যাজেলউডের মুখে।

গত দুই বছর ধরে কোহলির সঙ্গে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার খুব কাছ থেকে দেখেছেন বিরাটকে। নেটে বোলিংও করেছেন বিরাটের বিরুদ্ধে। কেন এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় কোহলিকে, সেই কথাই উল্লেখ করেছেন অজি তারকা পেসার।

1

হ্যাজেলউড বলছেন, 'বিরাট কতটা কঠিন পরিশ্রম করে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওর ফিটনেস দুরন্ত। তারপর ওর স্কিল, ব্যাটিং আর ফিল্ডিং নিয়ে কথা বলতে হবে। ট্রেনিংয়ে সবার আগে আসে ও। ফেরে সবার পর।'
এখানেই থেমে না থেকে অজি তারকা পেসার উল্লেখ করেছেন, 'শুধু মাঠে নয় অনুশীলনেও বিরাট এতটাই আগ্রাসী থাকে, যা অন্যদেরও অসম্ভব তাতিয়ে দেয়। কোহলিকে দেখে বাকিরাও অনুশীলনে নিজেদের নিংড়ে দেওয়ার চেষ্টা করে।'

২

আগামী ৭ জুন অজিদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামছে ভারতীয় দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরদ্ধে বর্ডারক গাভাসকর ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই সিরিজেই তিন বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করেন কোহ‌লি।

২

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। শেষ দুই ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছিল শতরান। শুধু তাই নয় প্রতি ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে রানের ঝলকও ছিল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নামার লক্ষ্যে রয়েছেন বিরাট কোহলি। মঙ্গলবার থেকেই সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।
মেগা এই ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ শিবিরের সেনানীর থেকে বিরাট যে সার্টিফিকেট পেলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+