বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলাম করে করোনা লড়াইয়ে হাসপাতালকে সাহায্য ক্রিকেটারের, কুর্ণিশ

বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলাম করে করোনা লড়াইয়ে হাসপাতালকে সাহায্য ক্রিকেটারের, কুর্ণিশ

তাঁর হাতেই প্রথমবারের জন্য পঞ্চাশ ওভারে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে লর্ডসে মেগা ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারের নির্ণায়ক শেষ বলে মার্টিন গাপ্টিলকে রান আউট করে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছিলেন জস বাটলার।

সেই তারকাই এবার দেশের করোনা লড়াইয়ে বিশ্বকাপ ফাইনালের স্মরণীয় জার্সিটি নিলামে তুলেছিলেন। নিলাম থেকে সংগৃহীত অর্থ কোভিড মোকাবিলায় স্থানীয় হাসপাতালের চিকিৎসার জন্য দান করেছেন বাটলার।

বিশ্বকাপের জার্সি নিলামে পাওয়া অর্থ

বিশ্বকাপের জার্সি নিলামে পাওয়া অর্থ

করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে জার্সি নিলামে তুলে অভিনব উদ্যোগ নিয়েছিলেন বাটলার। সেই উদ্যোগ সফল। অনলাইন ই কমার্স সাইটে বাটলারের জার্সি নিলাম করা হয়ে। সেই জার্সি থেকে ৬৫০০০ পাউন্ড অর্থ সংগ্রহ হয়েছে। টি-শার্টটিতে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা সমস্ত ক্রিকেটারের সই রয়েছে।

দুই হাসপাতালে করোনা মোকাবিলায় এই অর্থ দান করা হবে

দুই হাসপাতালে করোনা মোকাবিলায় এই অর্থ দান করা হবে

রয়্যাল ব্রম্পটন এবং হেয়ারফিল্ড হাসপাতালের করোনা চিকিৎসারত রোগী ও জরুর পরিষেরা দেওয়া ডাক্তারদের অতি প্রয়োজনীয় সুরক্ষা কিট কেনার জন্য এই সাহায্যের অর্থ ব্যায় করা হবে।

বাটলার যা জানিয়েছিলেন

বাটলার যা জানিয়েছিলেন

এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাটলার বলেন,' টাকা তুলতে আমি আমার বিশ্বকাপ ফাইনালের টি-শার্ট নিলামে তুলছি। গত সপ্তাহেই এই দুটো হাসপাতাল সকলকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছিল। সেই অনুরোধেই প্রিয় জার্সি নিলামে সিদ্ধান্ত নিলাম। দেশের এখন আমাদের মতো মানুষদের সাহায্যের প্রয়োজন। করোনা আক্রান্তদের সুস্থ করতে ওষুধ থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম কিনতে এই অর্থ হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবহার করতে চায় ।'

ব্রিটেনে করোনা আক্রান্ত প্রধানমন্ত্রী

ব্রিটেনে করোনা আক্রান্ত প্রধানমন্ত্রী

উল্লেখ্য ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি রয়েছেন। জ্বর নিয়ে ভুগছিলেন জনসন। অবস্থার অবনতি হওয়ার সোমবার থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আরোগ্য কামনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+