মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফেরাতেই রেকর্ডের পিছনে ধাওয়া বাটলারের

পরপর চারটি ম্যাচে টানা অর্ধশতরানের ইনিংস খেলে আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগকে তাড়া করেছেন জস বাটলার।

রাজস্থান রয়্যালসের হয়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করছিলেন জস বাটলার। শেষদিকে নেমে কয়েকটি ম্যাচে রান পেয়েছেন, কয়েকটি ম্যাচে সুযোগ আসেনি। এদিকে রাজস্থানও একদিকে হেরে চলেছিল। অন্যদিকে ওপেনিং পজিশনে অধিনায়ক অজিঙ্ক রাহানের খারাপ ফর্ম যেমন অব্যাহত ছিল, তেমনই একাধিক খেলোয়াড় তিনি বদল করে ফেলেছিলেন।

ওপেনিংয়ে ফেরাতেই রেকর্ডের পিছনে ধাওয়া বাটলারের

কখনও ডার্সি শর্ট, কখনও হেনরিক ক্লাসেন, কখনও সঞ্জু স্যামসন। সকলের সঙ্গেই রাহানে ব্যাট করেছেন। তবে কাঙ্খিত ওপেনিং জুটি তৈরি হচ্ছিল না। শেষ অবধি দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় জস বাটলারকে।

আর বাটলারও সেই সুযোগ লুফে নেন। তারপর থেকে পরপর চারটি ম্যাচে টানা অর্ধশতরানের ইনিংস খেলে আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগকে তাড়া করেছেন তিনি। যার জেরে রাজস্থান পরপর দুটি ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্নও দেখতে শুরু করেছে।

শেহওয়াগ ২০১২ সালে পরপর চারটি ম্যাচে অর্ধশতরান করে রেকর্ড গড়েন। ২০১৬ সালে বিরাট কোহলি পরপর চারটি ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এদিন চেন্নাই ম্যাচ ধরলে বাটলারও পরপর চারটে ম্যাচে অর্ধশতরান করে ফেললেন। প্রথমে দিল্লি ম্যাচে ২৬ বলে ৬৭ রান দিয়ে শুরু। তারপরে পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে ৩৯ বলে ৫১ রান ও ৫৮ বলে ৮২ রান করেন।

এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৬০ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বহুকাঙ্খিত জয় এনে দিলেন বাটলার। এই আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৪৯.২৮ স্ট্রাইক রেটে ৪১৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৬.১১। এখন দেখার তিনি এভাবেই ব্যাটিং করে দলকে ফাইনালে তুলতে পারেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+