Jonty Rhodes: নমস্কার, আমি জন্টি রোডস...! দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মহালয়ায় শহরে দুর্গাপুজোর উদ্বোধনে
Jonty Rhodes: জন্টি রোডস কলকাতায় আসছেন দুর্গাপুজোর উদ্বোধনে। অক্টোবরের ২ তারিখ পড়েছে এবারের মহালয়া। সেদিনই বিকেলে পুজো উদ্বোধনে মাতবেন প্রোটিয়া কিংবদন্তি।
দুর্গা বা কালীপুজোর উদ্বোধনে ক্রিকেট, ফুটবলের বিশ্বকাপ খেলা তারকারা পুজো উদ্বোধন করেছেন। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।

ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক দুঙ্গাকে কলকাতায় পুজো উদ্বোধনে ধুতি পড়ে ঢাক বাজাতেও দেখা গিয়েছিল। গত বছর পুজো উদ্বোধনে এসেছিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আরজি কর কাণ্ডের আবহে এবার অনেক পুজো কমিটিই জাঁকজমক কম করার সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্গাপুজোর অনেক উদ্যোক্তাই তারকাদের দিয়ে উদ্বোধন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করেছেন। অনেক শিল্পীও স্বীকার করেছেন তাঁদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিলের কথা। তারকাদের এনে পুজো উদ্বোধনের চাহিদাও এবার অনেক কম বলে জানাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলি।
অনেক পুজো কমিটি রাজ্য সরকারের পুজো অনুদানও ফিরিয়ে দিয়েছে। তবে তারই মধ্যে চলছে মাতৃবন্দনার প্রস্তুতি। এরই মধ্যে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এক ক্লাব দুর্গাপুজোর উদ্বোধনে চমক দিতে চলেছেন। সেই পুজোর উদ্বোধনে আসবেন জন্টি রোডস।
অনবদ্য ফিল্ডিংয়ের জন্যই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটারের খ্যাতি বিশ্বজুড়ে। তিনি লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচের দায়িত্বেও রয়েছেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর ভারতের ফিল্ডিং কোচ হওয়ার ব্যাপারে জন্টির নাম নিয়েও চর্চা চলছিল। তবে শেষ অবধি টি দিলীপকেই রেখে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে হয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ।
নবীনা সিনেমার বিপরীতে প্রিন্স আনোয়ার শাহ রোডে শান্তিপল্লী পূজা সমিতির দুর্গাপুজোর এবার ৮৬তম বর্ষ। প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পাল। পুজোর ভাবনা বাংলার মাটি বাংলার মা। খুঁটিপুজোয় হাজির ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিদেশ বসু, মানস ভট্টাচার্যরা।
ক্লাবের ফেসবুক পেজেই জানানো হয়েছে, মহালয়ার দিন সন্ধ্যা ৬টা নাগাদ এই দুর্গাপুজোর উদ্বোধন করবেন জন্টি রোডস ও অভিনেত্রী রাইমা সেন। জন্টির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে জন্টি বাংলায় নমস্কার, আমি জন্টি রোডস বলে শুরু করে পুজো উদ্বোধনে আসার কথা জানিয়েছেন। সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন। জন্টি পুজো উদ্বোধনে এসে ধুতি-পাঞ্জাবি পরে ঢাক বাজান কিনা সেটাও দেখার। জন্টি আরও কোনও পুজো উদ্বোধন করবেন কিনা সেটাও এখনও জানা যায়নি। যেমন স্পষ্ট নয় শহরে ফুটবলের বিশ্বকাপার বা আন্তর্জাতিক ফুটবলারদের এনে কোনও পুজো উদ্বোধনের বিষয়টিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications