স্টিভ স্মিথ নয়, বিরাট কোহলিকেই এগিয়ে রাখলেন এই দক্ষিণ আফ্রিকান লেজেন্ড
বিরাট কোহলি না স্টিভ স্মিথ, দুই রথির মধ্যে এগিয়ে কে, তা নিয়ে বিশ্ব ক্রিকেট যখন দ্বিধাবিভক্ত, তখন এ লড়াইয়ে ভারত অধিনায়ককেই এগিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকান লেজেন্ড জন্টি রোডস।
বিরাট কোহলি না স্টিভ স্মিথ, দুই রথির মধ্যে এগিয়ে কে, তা নিয়ে বিশ্ব ক্রিকেট যখন দ্বিধাবিভক্ত, তখন এ লড়াইয়ে ভারত অধিনায়ককেই এগিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকান লেজেন্ড জন্টি রোডস। স্টিভ স্মিথের ব্যাটিং টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন ফিল্ডিং লেজেন্ড।

বিরাট সম্পর্কে জন্টি
বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান লেজেন্ড জন্টি রোডস। ভারত অধিনায়কের ব্যাটিং স্টাইল দৃষ্টিনন্দন বলেও জানিয়েছেন জন্টি। শুধু তিনি নন, বিরাটের ব্যাটিং দেখে বিশ্ব মুগ্ধ হয় বলেও দাবি করেছেন দক্ষিণ আফ্রিকান লেজেন্ড।

স্মিথ সম্পর্কে জন্টি
সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজের চারটি টেস্টে ৭৭৪ রান করেছেন স্টিভ স্মিথ। সিরিজে একটি দ্বিশতরান সহ তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। আইসিসি-র টেস্ট ক্রম তালিকার এক নম্বর স্থানে থাকা স্মিথকে নিয়ে ক্রিকেট বিশ্ব জাঁক করলেও, জন্টি রোডসের গলায় অন্য সুর শোনা গেছে। স্টিভ স্মিথের ব্যাটিং টেকনিক ও তাঁর শতরান অতি কুৎসিত বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং লেজেন্ড।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
জন্টি রোডসের মতে, ঘরের মাঠে বরাবরই শক্তিশালী ভারত। তবে এই সিরিজে তাঁর দেশ টিম ইন্ডিয়াকে বেগ দেবে বলেও মনে করেন দক্ষিণ আফ্রিকান লেজেন্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications