Jonty Rhodes: কলকাতায় পুজো উদ্বোধনে জন্টি রোডস, নায়ক-পরিচালকের সঙ্গে জমাট পার্টনারশিপ
শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। মহালয়ার দিন থেকে কলকাতা দুর্গা পুজোর সূচনা হয়ে গিয়ে থাকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বেশ কিছু দুর্গা পুজোর উদ্বোধন করেছেন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, উদ্বোধনে পিছিয়ে নেই টলিউড তারকা থেকে বিদেশি ক্রিকেটার।
টালিগঞ্জের শান্তিপল্লী কমিটির পুজো উদ্বোধনে বুধবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস তাঁর সঙ্গে ছিলেন টলিউডের অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মঞ্চে জমে গেল দেব সৃজিতের সঙ্গে জন্টি রোডসের জুটি। বিদেশি ক্রিকেটার হলেও কলকাতার পুজো দারুন ভাবে উপভোগ করলেন প্রোটিয়া প্রাক্তন এই ক্রিকেটার।

দক্ষিণ কলকাতার এই পুজো এবার ৮৬ বছর। মহালয়া সন্ধ্যায় জমকালোভাবেই পুজোর উদ্বোধন হলো। উদ্যোক্তারা আগে থেকে ঘোষণা করেছিলেন এবার তাদের পুজোর উদ্বোধনের আসবেন জন্টি রোডস ।কথা রাখলেন প্রোটিয়া তারকা। দেব এবং সৃজিতের সঙ্গে একই সঙ্গে মঞ্চে উঠলেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটার। তাঁর পরনে ছিল নীল পাঞ্জাবি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মজবুত তা ফের একবার বুঝিয়ে দিলেন জন্টি রোডস।
দেব থাকবে আর বিনোদন থাকবে না তা হয় নাকি। মঞ্চে দেব উঠতেই দর্শকরা তাঁকে গানের অনুরোধ করলেন। মাইক হাতে মঞ্চ মাচিয়ে দিলেন দেব। তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন প্রোটিয়া প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তিনিও যে কোন অংশ কম যান না তা মাইক হাত নিয়ে বুঝিয়ে দিলেন জন্টি রোডস। প্রথমেই তিনি ধন্যবাদ জানালেন অভিনেতা দেবকে। এরপরই বাংলায় নমস্কার বললেন জন্টি রোডস। কলকাতা পূজো উদ্বোধন এসে ক্রিকেট নিয়ে কথা বলবেন না তাই হয় নাকি তবে বর্তমান ক্রিকেট নয় জন্টি ফিরে গেলেন তাঁর অতীতের স্মৃতিতে।
জন্টি রোডস বলেন, 'কলকাতা শহর দক্ষিণ আফ্রিকানদের খুব কাছের কারণ এই শহরের মাঠ ইডেনেই ১৯৯১ সালে নির্বাসন কাটিয়ে প্রথম খেলতে নেমেছিল আমাদের দেশ। এই ইডেনে আমাদের অনমেক স্মৃতি আছে।'
IPL 2025: ধোনিকে ধরে রাখবে চেন্নাই সুপার কিংস? জল্পনার মধ্যে বড় আপডেট দিলেন দলের শীর্ষকর্তা
এরপর জন্টি আরও বলেন, 'আমার কাছে কলকাতা অত্যন্ত প্রিয় শহর। এখানকার মানুষ ক্রিকেট এবং উৎসব খুব ভালোবাসে, আমি অনেক দিন ধৱেই ভারতে আসছি কিন্তু এই প্রথমবার কলকাতার দুর্গা পুজোয় আসতে পারলাম। এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।' এরপরই পরিচালক সৃজিতের সঙ্গে জন্টির জুটি জমে উঠে। জন্টি ফিল্ডিং দেখে যে তিনি মুগ্ধ হতেন সেটাও উল্লেখ করলেন সৃজিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications