Ashes 2023: বেয়ারস্টোকে আউট করা নিয়ে অস্ট্রেলিয়াকে খোঁচা গম্ভীরের, কিপারের দোষ দেখছেন না অশ্বিন

Ashes 2023: অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে জনি বেয়ারস্টোর আউট নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। ফের আলোচনায় ক্রিকেটীয় স্পিরিট। যা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটবিশ্ব।

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যেমন উইকেটকিপার অ্যালেক্স ক্যারির পাশে দাঁড়িয়েছেন, তেমনই গৌতম গম্ভীর কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়াকে।

জনি বেয়ারস্টো আউট

ইংল্যান্ডের সামনে লর্ডস টেস্ট জেতার জন্য দরকার ছিল ৩৭১ রান। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১১৪। ১৭৭ রানের মাথায় পড়ে বেন ডাকেটের (১১২ বলে ৮৩) উইকেট। এরপর ৫২তম ওভারের শেষ বলে বেয়ারস্টো আউট হন। ক্যামেরন গ্রিনের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। আম্পায়ার ওভার শেষের ঘোষণার আগেই তিনি ক্রিজ ছাড়েন।

জনি বেয়ারস্টো আউট

বেয়ারস্টো যে ক্রিজ ছেড়েছেন তা খেয়াল করে সরাসরি বল ছুড়ে উইকেট ভেঙে দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া আউটের আবেদন জানায়। বেয়ারস্টোকে সাজঘরে ফিরতে হয়। এখানেই অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম অজিদের এই মনোভাবে অসন্তোষ প্রকাশ করেন।

জনি বেয়ারস্টো আউট

যদিও নিয়ম মেনেই সব কিছু হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়া শিবিরের। বেয়ারস্টো আউট হন ইংল্যান্ডের ১৯৩ রানের মাথায়। এই উইকেটটি না পড়লে খেলার ফল অন্যরকম হতেও পারতো। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ করে দর্শক, এমনকী এমসিসি সদস্যদের একাংশ বিদ্রুপ করেন। তবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি স্মার্টভাবেই বেয়ারস্টোকে যেভাবে আউট করেছেন তার প্রশংসা করেছেন অশ্বিন।

অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়া বেয়ারস্টোকে ক্রিজ আগেভাগে না ছাড়ার জন্য সতর্ক করতে পারতো। কেন না, বেয়ারস্টো রান নিতে যাননি। তবে অশ্বিন মনে করেন, বেয়ারস্টো যেটা করেছেন সেটা আগে বেশ কয়েকবার না হলে টেস্ট ম্যাচে কোনও দল বা কোনও ব্যক্তি এভাবে আউট করার পথে হাঁটেন না। গৌতম গম্ভীর অবশ্য ক্রিকেটীয় স্পিরিটের কথা নিয়েই সরব।

গম্ভীর টুইটে অজিদের স্লেজার কটাক্ষ করে লিখেছেন, স্পিরিট অব ক্রিকেটের যুক্তি কি অস্ট্রেলিয়ার পক্ষে খাটে না? নাকি সেটা শুধুই ভারতীয় দলের জন্য। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। যেখানে জিম্বাবোয়ের বিরুদ্ধে একইভাবে রান আউট করতে দেখা গিয়েছে ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে।

এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় জনি বেয়ারস্টোও একইভাবে মার্নাস লাবুশেনকে স্টাম্প আউট করার জন্য বল ছুড়েছিলেন। বেয়ারস্টোকে খোঁচা দিয়ে ভিক্টোরিয়া পুলিশ রাস্তাঘাটে সবুজ সিগন্যালের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছে।

ক্রিকেটীয় স্পিরিটের চর্চায় ভাইরাল হয়েছে রান আউট হওয়া ইয়ান বেলকে মহেন্দ্র সিং ধোনির ফিরিয়ে আনার সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+